ইবিতে পরিবেশ বাচাতে 'অভয়ারণ্যের' বিনামূল্যে গাছ বিতরণ
সেচ্চাসেবী, সামাজিক ও পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্যের উদ্যোগে এবং অংকুর নার্সারির পৃষ্ঠপোষকতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে গাছ বিতরণ করা হয়েছে। 'সবুজের যত্ন' প্রতিপাদ্যকে সামনে রেখে আম,কাঠাল,নারিকেল, আমড়া,পেয়ারা,লিচু সহ বিভিন্ন জাতের ফলজ বৃক্ষের চারা গাছ আগন্তুকদের মাঝে বিতরণ করা হয়।১৫ সেপ্টেম্বর মেইন গেট চত্বরে অভয়ারণ্যের ইবি শাখা সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি'র আাইন বিভাগের সাবেক সভাপতি প্রফেঃ ড.শাহজাহান মন্ডল।প্রধান অতিথির আলোচানায় তিনি বলেন,আমাদের নিশ্চয়ই পরিবেশের যত্ন নেওয়া উচিৎ। এই পরিবেশ টিকে আছে বলেই আমরাও টিকে আছি। বাংলাদেশের সংবিধানেও জলবায়ু ও পরিবেশের যত্ন নেওয়ার কথা বলা হয়েছে। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইশতিয়াক ফেরদৌস ইমন,হাসিন ইন্তেসাফ অর্প,মোঃ রিজওয়ান প্রমূখ।ক্যাম্পাসের বিভিন্ন ডাইনিং, ক্যাফেটেরিয়ার কর্মচারি, হতদরিদ্র, বাদাম বিক্রেতা,পথশিশু, ছোট ব্যবসায়িরা বিনামূল্যে গাছ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।ব্যতিক্রমধর্মী এমন আয়োজনের জন্য ক্যাম্পাসের শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা,কর্মচারীসহ বিভিন্ন সংগঠন অভয়ারণ্যেকে ধন্যবাদ জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী