ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

সাভারে শ্রমজীবী সমবায় সমিতির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১৬-৯-২০২৩ দুপুর ৩:২০

সাভার উপজেলার সরকার নিবন্ধিত রেডিও কলোনী ভাটপাড়া শ্রমজীবী সমবায় সমিতির চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রেডিও কলোনী ভাটপাড়া শ্রমজীবী সমবায় সমিতির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অবসরপ্রাপ্ত সহকারী বেতার প্রকৌশলী মো: সিরাজুল হকের সঞ্চালনায় রেডিও কলোনি ভাটপাড়া শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি বিশু মোল্লার সভাপতিত্ত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার কাউন্সিলর রমজান আহমেদ।

মিলাদ মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ২০১৯ সালের ৩ মার্চ বিভিন্ন শ্রেণীপেশার মানুষদের নিয়ে গড়ে তোলা হয় রেডিও কলোনী ভাটপাড়া শ্রমজীবী সমবায় সমিতি। সফলতার সাথে দীর্ঘ চার বছরের পথ চলায় ১১২ জন সদস্যের অংশগ্রহনে মূল অর্থসহ মুনাফা বেড়ে ১২ লক্ষ ৪০৭ টাকা জমা হয়েছে।

এসময় প্রধান অতিথি রমজান আহমেদ সমিতির পরিচালনা পর্ষদের প্রশংসা করে আগামী এক মাসের মধ্যে স্থায়ী কার্যালয় করে দেওয়ার ঘোষণা দেন।

পরে প্রধান অতিথির সদ্য বিদায়ী পিতার আত্মার মাগফিরাত কামনা করে সমিতির সকল সদস্যের উত্তরাধিকার ও পবিত্র আমানতের উন্নতি সাধনে দোয়া প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা করেন জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি রাঢ়ী বাড়ি জামে মসজিদের ইমাম মুফতি তরিকুল ইসলাম।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- আমিনা অগ্রণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আকরাম হোসেন, সাংবাদিক সোহেল রানা, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম কবির, আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহাগ মন্ডল, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি কামরুল আহসান, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিলন খান, রেডিও কলোনি ভাটপাড়া শ্রমজীবী সমবায় সমিতির  সহ-সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক লাভলু , কোষাধক্ষ্য রুমা খানম, কার্যকরী সদস্য কামরুল মোল্লাসহ অন্যান্য সকল সদস্য ও কর্মচারীবৃন্দ।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি