ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

ফুটবল খেলার মাঠে দৌড় দেওয়ার সময়ে হার্ট অ্যাটাকে যুবকের মৃত্যু


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৬-৯-২০২৩ দুপুর ৩:২১

মাদারীপুরের চরমুগরিয়ায় ফুটবল খেলা অবস্থায় হার্ট অ্যাটাক করে দুলাল সাহা(৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চরমুগরিয়া কলেজ মাঠে এ ঘটনা ঘটে। দুলাল সাহা চরমুগুরিয়া এলাকার মৃত ঝন্টু সাহার ছেলে।

স্বজন ও এলাকাবাসী জানান, চরমুগুরিয়া কলেজ মাঠে তাদের সহপাঠীদের সাথে দীর্ঘদিন পরে হঠাৎ করে শুক্রবার বিকালে ফুটবল খেলতে যায়। খেলার দুই তিন মিনিট পরে দৌড় দেওয়ার সময় হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে মাটিতে পড়ে পরে যায় দুলাল। পড়ে গিয়েই ঘটনা স্হানেই তার মৃত্যু হয়।

দুলালের সহপাঠী তুষার ঘোষ বলেন, আমরা সহপাঠী এবং এলাকার কিছু লোকজন মিলে কলেজ মাঠে ফুটবল খেলতে যাই। দীর্ঘ কয়েক বছর পরে দুলাল আমাদের সাথে ফুটবল খেলতে কলেজ মাঠে আসেন। সে মাঠে নামার একটু পরেই দৌড় দিলে মাঠে পড়ে যায়। আমরা তাকে প্রথমে চরমুগরিয়া আধুনিক হাসপাতাল সেখান থেকে সদর হাসপাতালে নিয়ে যাই। 

দুলাল সাহার বড় ভাই গোপাল সাহা বলেন, এভাবে চলে যাবে কখনো ভাবতে পারিনি। বেশ কয়েক বছর আগে আমার বাবা মারা গেছে। তখন দুলাল ছোট ছিল। আমাদের একটা মিষ্টির দোকান আছে। দুই ভাই মিলে এ দোকান করতাম। এখন আমি বড়ই একা হয়ে গেলাম।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিষয়টি শুনেছি যে বিকেলে চরমুগুরিয়া কলেজ মাঠে ফুটবল খেলতে গিয়ে এক যুবক হাট অ্যাটাকে মারা গেছে।

এমএসএম / এমএসএম

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?

টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়

বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত

কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন অনুষ্ঠিত