মঠবাড়িয়ায় এ কাজে নতুন দিগন্তের সূচনা হলোঃ ডা: রুস্তম আলী ফরাজী এমপি
পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৬ সেপ্টেম্বর বিকাল ৪ ঘটিকার সময় ১০০ শয্যা বিশিষ্ট সরকারী হাসপাতালের কাজের শুভ উদ্বোধন করেন, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা: রুস্তম আলী ফরাজী-এমপি। ৩১ কোটি টাকা প্রকল্পের ৫টি অত্যাধুনিক ভবনের প্রকল্প নির্মাতা প্রতিষ্ঠান মাজদা গ্রুপ ও ঠিকাদার মোহসেন হোসেন। অত্র কাজের নাম ফলকের মোড়ক উন্মোচন করে শুভ উদ্বোধন করে সভা মঞ্চে তিনি আসন গ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা: ফেরদৌস প্রিন্স, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে প্রধান অতিথির ভাষণে ডা: রুস্তম আলী ফরাজী এমপি বলেন, ১০০ শয্যা হাসপাতালকে ৫টি আধুনিক ভবনের কাজের মধ্য দিয়ে মঠবাড়িয়ায় আজ নতুন দিগন্তের সূচনা হলো। এ কাজ ঠিকাদারী প্রতিষ্ঠানকে ৯ মাসের মধ্যে সমাপ্তি করতে হবে। ৬ তলা বিশিষ্ট ভবনটিতে অত্যাধুনিক লিফ্ট সিস্টেম থাকবে। যে কারণে আগামী দিনে রোগীদের আর ভোগান্তি থাকছে না। পরবর্তীতে ১৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রক্রিয়াধীন। যা সামনের দিঘি ভরাট করে ২৫০ শয্যায় উন্নীত করা হবে। প্রধানমন্ত্রীর কাছে জীবনের আর একটি শেষ দাবী নিয়ে আবেদন জানিয়েছ্ িতা’হলো বৃহত্তর মঠবাড়িয়াকে জেলা ঘোষণা দেয়া। তিনি আমাকে আশ্বস্ত করে বলেছেন, আপতত: এ কাজটি বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে এ কাজ করা হলে সর্ব প্রথম আপনার দাবীটিই পূরণ করা হবে। এ সময় তিনি উপস্থিত জনতাকে সম্বোধন করে বলেন, আবার জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। সন্ত্রাস, মাদকমুক্ত, ভূমি দস্যুদের দমন ও ডিজিটাল মঠবাড়িয়া গড়তে পুনরায় আমাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি শতভাগ আশাবাদী। এ সময় আমজনতা আবারও ভোট দিয়ে জয়যুক্ত করে তাকে বিজয়ের হাসি উপহার দিয়ে সংসদে পাঠাবেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকি, উপজেলা নির্বাহী অফিসার তার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ