ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ইবিথানায় সাপের ঝাঁপান খেলা অনুষ্ঠিত


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ১৭-৯-২০২৩ দুপুর ১:১৯

কি সাপে কামড়াইলো লখাইরে','গিরি গিরি সাপের গিরি''নাচ সাপিনী নাচ হেলে দুলে নাচ'নাগিনীর বিয়ে হবে নাগরাজের লগে','নাগিনীর নাচ দেখ সাপিনীর ঢং দেখ'।এমন সব নাগ- নাগিনীর গানের তালে তালে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপের ঝাঁপান খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলার ইবিথানাধীন আব্দালপুর ইউনিয়নে শেখ রাসেল ক্লাবের উদ্যোগে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এ ঝাঁপান খেলা অনুষ্ঠিত হয়। ব্যাতিক্রমী এ খেলায় ১০ জন সাপুড়ে তাদের ঝাঁপান খেলার নৈপূন্য প্রদর্শণ করে।জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী খেলাটি উপভোগ করে।সাপের খেলা শুরুর পূর্বে শেখ রাসেল ক্লাবের সদস্য মোঃরেজাউল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বিকাশ।বক্তব্য প্রদান করেন আব্দালপুর ইউনিয়ন পরিষদের আ'লীগের বর্তমান সভাপতি মোঃ  আরব আলী,সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, এ ইউপির বর্তমান চেয়ারম্যান আলী হায়দার স্বপন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজু, মোঃশহিদুল ইসলাম, যুবলীগ নেতা আনিসুর রহমান আনিস,তন্ময় সাহা টনি প্রমূখ।ঝাঁপান খেলা উপলক্ষে নিভৃত পল্লী গ্রামে সাজ সাজ রব লক্ষ্য করা গেছে। 

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়