পঞ্চগড়ে ভূমি দস্যুর হাত থেকে বাঁচতে এতিম পরিবারের মানববন্ধন
ভূমি দস্যু সন্ত্রাসী ফজর ও জাহের আলীর হাত থেকে বাঁচতে একটি এতিম পরিবার মানববন্ধন করেছে। রোববার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।ফজর আলী ও জাহের আলী তেঁতুলিয়া উপজেলার বোয়ালমারি এলাকার বাসিন্দা।এতিম পরিবারটিও একই এলাকার।
মানববন্ধনে শামসুন নেহার বলেন,তার বাবা ও মায়ের নামে ৪০ শতক জমি ছিল। তার বাবা মা-কে তালাক দেয়ার পর, বাবা তার ২০ শতক জমি ফজর আলী ও ফরিদ আলীর কাছে বিক্রি করে দেয়।২০ শতকে মা সহ আমরা বাড়ি করে আছি।সেটা দখল করার জন্য ফজর আলীর পরিবার আমাদের উপর হামলা করে দুইজনের পা ভেঙ্গে দেয়।টাকা পয়সা,স্বর্ন,তার শিক্ষা সনদপত্রসহ নিয়ে যায় তারা।আমরা দুইবোন এক ভাই, এখন কোথায় যাব, যাওয়ার কোন জায়গা নাই।
শান্তি বেগম বলেন,দীর্ঘদিন ধরে ফজর আলী বাড়ি ছাড়ার হুমকী দিয়ে আসছিল। এ বিষয়ে তেঁতুলিয়া থানায় জিডি করা হয়েছে।সম্প্রতি প্রয়োজনে বাড়ির ভিতরে থাকা কিছু গাছ কেটে বিক্রি করি।গাছ কাটতে দেখে ফজর আলীসহ তার লোকজন বাড়িতে প্রবেশ করে ভাংচুর চালায়।বাধা দিতে গেলে আমাদের মারপিট করে।ন্যায় বিচারের জন্য তেঁতুলিয়া থানায় ফজর আলীসহ ১২ জনের নামে একটি মামলা দায়ের করেছি।মামলা করায় বিবাদিরা হুমকি দেয়।এ সময় তারা ন্যায় বিচারের দাবী জানান।
মানববন্ধনস্থলে পুলিশ সুপারের প্রতিনিধি পঞ্চগড় সদর থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা ও পুলিশ পরিদর্শক(তদন্ত) রুহুল আমিন এসে ন্যায় বিচারের আশ্বাস দেন।পরে তাদের হাতে শামসুন নেহার এজাহারের একটি কপি হাতে তুলে দেয়।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied