কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ
করোনা ভাইরাস প্রতিরোধে চলমান কঠোর লকডাউনে খুলনায় কর্মহীন হয়ে পড়া খালিশপুরের ১৫০ জন হকার, দলিত শ্রেণির ২০০ ব্যক্তি, ৫০ প্রতিবন্ধী, ৪৩ রেলওয়ে শ্রমিক, ৫৭ জন দিনমজুর ও গৃহকর্মীসহ মোট ৫০০ ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। খাদ্য সহায়তার মধ্যে ছিল- ৭ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম ভোজ্যতেল ও একটি সাবান। খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার আজ শনিবার (৭ আগস্ট) দুপুরে রেলস্টেশন চত্বরে এই খাদ্য সহায়তা বিতরণ করেন। খুলনা জেলা প্রশাসন এ খাদ্য সহায়তা বিতরণের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, করোনায় দেশের মানুষ না খেয়ে থাকবে না। পর্যায়ক্রমে সকল অসহায় জনগোষ্ঠী খাদ্য সহায়তা পাবে। ৩৩৩-এ ফোনকলের মাধ্যমে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, অযথা বাইরে বের হওয়া যাবে না। সব সময় মাস্ক পরিধান করতে হবে। নিজে নিরাপদে থাকতে হবে, পরিবারকেও নিরাপদে রাখতে হবে।
খাদ্য সহায়তা বিতরণে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মো. মিজানুর রহমান, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা
উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ
২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন
ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি
ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী
ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার মৃত্যুদন্ড
আদমদীঘিতে বগুড়া জেলা প্রশাসকের গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ
শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: দরিদ্র চালককে ভ্যানগাড়ি প্রদান
বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা
ঘোড়াঘাটে তাসফিয়া হত্যার রহস্য উন্মোচন