ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আলফাডাঙ্গায় জমাজমির পূর্ব শত্রুতার জেরে ফুফুর পরিবার কর্তৃক হামলার শিকারের অভিযোগ


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ১৮-৯-২০২৩ দুপুর ২:৩
ফরিদপুরের আলফাডাঙ্গায় জমাজমির পূর্ব শত্রুতার জেরে ফুফুর পরিবার কর্তৃক হাফিজুর রহমানের উপর হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই উপজেলা টগরবন্ধ ইউনিয়নে বড়বাগ কাজী পাড়া শেখ ফজলুর রহমানের'র মেজ ছেলের উপর ১৩ই সেপ্টেম্বর দিবাগত রাত ৩ ঘটিকার সময় হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এ ব্যাপারে ভুক্তভোগীর বড় ভাই হাবিবুর রহমান বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
 
 অভিযোগ সূত্রে, হামলাকারীরা হলেন ফুফাতো ভাই মো. ইমরান হোসেন (২২), মো. মশিউর রহমান(৪২),তার স্ত্রী বর্না বেগম ও ছেলে প্লাবন, ফুপাতো বোন চামেলি বেগম,তার ছেলে পার্থ। আরো জানা যায়, ১৬ই সেপ্টেম্বর রাতের ১০ঃ৩০ মিনিটের সময় কাশিয়ানী বাজারে মোবাইল লোড ব্যবসায়ী হাফিজুর নিজ বাড়িতে আসে। ঐ পরিবার পূর্ব শত্রুতার জেরে বসত ঘরের পাশে পাট খড়িতে আগুন ধরিয়ে ডাক চিৎকার করে। ঘর থেকে হাফিজুর বের হলে ফুফুর পরিবারের সকলে মিলে তার উপর হামলা চালায়। লোহার হাতুরি,লোহার পাইব,হকি স্টিক,বাঁশে লাঠি দিয়ে শরীরে বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে।চোখের ভেতর আঙ্গুল ঢুকাইয়া চোখ উঠানোর চেষ্টা করে।এদিকে ভুক্তভোগী হাফিজুর বলেন, আমার বাবা চাকুরী জীবনে বাহিরে থাকার সুবাদে আমাদের জমি থেকে বঞ্চিত করেছে। বছর হলো বাড়িতে এসেছি একটা বিল্ডিং দিয়েছি। তারপর থেকে শুরু হয় আমাদের পরিবারের উপর অত্যাচার নির্যাতন ও জুলুম। আমি ছয় সাত মাস পূর্বে থানার একটা জিডি করেছি।পরিকল্পিতভাবে পাট খড়িতে আগুন দিয়ে,আমার উপর হামলা চালায়।আমাকে মেরে ফেলার জন্য আমার শরীরে চোখ সহ বিভিন্ন স্হানে আঘাত করে এবং ঘরের মধ্যে রেখে বাহিরে তালা মারে। বর্তমানে হত্যার উদ্দেশ্যে হামলা ইমরানের নামে দুইটি চলমান মামলা আছে।প্রতিবেশী কাজী মফিজুর,ওয়ার্ড মেম্বর আজম খা,ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী কামরুল, গ্রাম্য মাতবর কাজী জাফর হোসেন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা জন্য পাঠিয়ে দেন। চোখে মারাত্মক আঘাত পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন( সাবেক পিজি)। এদিকে কাজী মফিজুর রহমান বলেন,ফোন পেয়ে থানায় ফোন দিয়েছি,ওসি বলেছে মেম্বারকে নিয়ে উদ্ধার করতে।   
 
ইমরান হোসেন মুঠোফোনে বলেন,হাফিজুরের বাবা আমার নানার পালক সন্তান জোর করে বসত ভিটা দখল করে নেয়,তারপর থেকে জমিজমার লোভে আমাদের উপর অত্যাচার ও নির্যাতন শুরু করে।পূর্বে একবার আমাদের উচ্ছেদের জন্য আগুন দেয়, এবার ও ষড়যন্ত্রের করে আগুন লাগায়।মা জিজ্ঞেসা করলে মাকে গালিগালাজ ও আঘাত করে পরে মারামারি বেধে যায়।আমাদের উপর অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াটী।
আলফাডাঙ্গা থানার এসআই ইউনুস বিশ্বাস বলেন, অভিযোগ হাতে পেয়েছি।তদন্ত পূর্বক মামলা নেওয়া হইবে।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ