ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ও ট্রেনে কাটা পড়ে নিহত ২


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ৭-৮-২০২১ দুপুর ২:৯
চট্টগ্রামের সীতাকুণ্ডে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কাজল (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (৬ ‍আগস্ট) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে জানতে পারেন র‍্যাব সদস্যরা।  এ সময় ডাকাতদের ধরতে অভিযান চালায় র‍্যাবের একটি দল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এ সময় ডাকাতরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি করলে পরে ঘটনাস্থল থেকে কাজলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
 
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ২টি গুলি, ২টি এলজি, ১৫টি কার্তুজ, ১টি কার্তুজের খোসা, ২টি রামদা ও ১টি ছোরা উদ্ধার করা হয়েছে বলে জ‍ানা গেছে। নিহত কাজল ফৌজদারহাট এলাকায় ট্রাক ড্রাইভার হত্যা মামলা আসামি বলে জানা গেছে। র‍্যাব বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করবে বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার তদন্ত কর্মকর্তা সুমন বণিক।  
 
এছাড়া উপজেলার বাড়বকুণ্ড এলাকায়  ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ‍এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার (৭ আগস্ট) সকালে এলাকার লোকজন লাশটি দেখতে পেয়ে সীতাকুণ্ড রেল পুলিশকে খবর দিলে তারা এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
 
সীতাকুণ্ড রেল পুলিশের এসআই তোফাজ্জল হোসেন জানান, করোনার কারণে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পণ্যবাহী কিছু ট্রেন চলাচল করছে। ওই পণ্যবাহী ট্রেনের ধাক্কায় লোকটি মারা যেতে পারেন বলে জানান তিনি। সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ