ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে জামায়াত নেতাসহ ১০ জনের নামে ১৫ কোটি টাকা আত্মসাতের মামলা


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ৭-৮-২০২১ দুপুর ২:৯
আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটি চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর বেতন এবং প্রভিডেন্ট ফান্ড থেকে নেয়া টাকা আত্মসাতের অভিযোগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির আ ন ম মুহাম্মাদ শামশুল ইসলামসহ ১০ জনের নামে মামলা হয়েছে। শুক্রবার (৬ ‍আগস্ট) ১৪ কোটি ৮৯ লাখ ৮৮ হাজার টাকা আত্মাসাতের অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানায় এ মামলা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. হুমায়ন কবির।
 
শামশুল ইসলাম ছাড়া অন্য আসামিরা হলেন- জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, মোহাম্মদ আমিরুজ্জামান, অধ্যাপক আব্দুল হামিদ চৌধুরী, অধ্যাপক কে এম গোলাম মহিউদ্দিন, অধ্যাপক আলী আজাদী, তফিকুর রহমান, কামাল উদ্দীন, প্রফেসর মাহাবুবুর রহমান ও আব্দুল খালেক।
 
মামলায় বলা হয়েছে, আইআইইউসির ৫৫০ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড থেকে নেয়া ঋণের টাকা আদায় করে তা অ্যাকাউন্টে জমা না করে আসামিরা পরস্পরের যোগসাজশে ২০১৭-১৮ অর্থবছর থেকে ২০২০-২১-এর মধ্যে আত্মাসৎ করেছেন, যা অডিট প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। এতে আরো বলা হয়, আসামিরা যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাশেম আলীর বিদেশে থাকা বেয়াই ও শামশুল ইসলামের ছেলের মাধ্যমে টাকাগুলো বিদেশে পাচার করে থাকতে পারেন।
 
সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। টাকা আসামিদের আত্মীয়স্বজনের মাধ্যমে বিদেশে পাচার হয়েছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ