ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে পর্চা জালিয়াতির অভিযোগে ২ প্রতারক গ্রেফতার


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২২-৯-২০২৩ বিকাল ৬:৩৯
জমির পর্চা স্কানিং করে মালিকানায় নিজেদের নাম অর্ন্তভূক্তকরে জালিয়াতির অভিযোগে মাদারীপুর কালকিনির পৌর এলাকার পাঙ্গাসিয়া গ্রামের জব্বার তালুকদারের ছেলে নান্নু তালুকদার(৪৫) ও মাজেদ তালুকদারের ছেলে সবুজ তালুকদার(৩০)নামের দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের দেয়া গ্রেফতারি পরোয়ানা জারির ভিত্তিতে শুক্রবার গভীর রাতে কালকিনি থানার এ.এস আই জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। মামলার অন্য আসামী মাজেদ তালুকদার, চানমিয়া তালুকদার, নুর ইসলাম তালুকদার ও খলিল তালুকদার পলাতক রয়েছে। জানাযায়, কালকিনি উপজেলার ৭৯নং পাঙ্গাসিয়া মৌজায় ৬৯নং খতিয়ানে ১৪১, ১৪২, ১৪৩ ও ১৪৪নং দাগে মোট ১একর ২৯শতাংশ জমির মূল রেকর্ডীয় পর্চা স্কানিং করে মালিকানায় নিজেদের নাম অর্ন্তভূক্ত করে সেই নকল পর্চা দিয়ে জমি বিক্রি করতে যায় প্রতারক চক্র। কিন্তু মূল মালিকগন খবর পেয়ে কোর্টে মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে আদালত বিবাদিদের কাছে কাগজপত্র তলফ করে। কিন্তু বিবাদিগন আদালতেও সেই স্কানিংকরা পর্চা দাখিল করে। এতে আদালত তাদের জালিয়াতির বিষটি আমলে নিয়ে বিবাদিদের ওপর গ্রেফতারি পরোয়ানা জারি করলে পুলিশ আসামীদের গ্রেফতার করে। এব্যাপারে মামলার বাদি মোঃ রুবেল তালুকদার বলেন ‘ জালিয়াত চক্রের পাশাপাশি যেই কম্পিউটার থেকে এই কাজ করা হয়েছে তাকেও আইনের আওতায় আনার দাবী জানাই।’
এব্যাপারে কালকিনি থানার এ.এস.আই জাকির হোসেন বলেন ‘ আদালতের দেয়া গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’।

এমএসএম / এমএসএম

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?

টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়

বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত

কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন অনুষ্ঠিত