ঢাকা শনিবার, ২ মে, ২০২৬

কাঙ্ক্ষিত ইলিশ নেই নদীতে ঋণের ছাপে দিশেহারা জেলেরা


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ২৩-৯-২০২৩ দুপুর ১২:২০
প্রতিবছর এমন সময় নদীতে ও সাগরে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ে রূপালি ইলিশ। তবে এবার  চরফ্যাশনের তেঁতুলিয়া নদীতে আশানুরূপ ইলিশ ধরা পড়ছে না। মাঝে মাঝে দুই একটি বড় মাছ পাওয়া গেলেও অধিকাংশ সময় নদী থেকে খালি হাতে ফিরছেন জেলেরা। 
তাই হতাশায় বিভিন্ন মৎস্য ঘাটে আড়ৎদার থেকে ঋণের ছাপে দিশেহারা জীবনজাপন করছেন জেলেরা।
 
শনিবার চৌকিদার খাল মৎস্য ঘাটে জেলেদের সঙ্গে আলাপ করে জানা যায়, তেঁতুলিয়া নদীতে আগের মতো ইলিশ ধরা পড়ছে না। শুধু শুধু কষ্ট করতে হয় তাদের। এভাবে আর কত দিন চলবে। ছেলেমেয়ে নিয়ে সংসার চালাতে পারছে না জেলেরা। অনেক কষ্টে চলছে তাদের জীবন। তাদের মধ্যে অনেক জেলে পেশা পরিবর্তন করে অন্য পেশা বেছে নিয়েছে। অনেক জেলে আবার সরকারি চাল পাওয়া থেকে বঞ্চিত এ-সব চাউল চলে যাচ্ছে চেয়ারম্যান মেম্বারদের কর্মীদের বাড়িতে আমরা প্রকৃতি জেলেরা পাইনা।
 
চৌকিদার খাল মৎস্য ঘাটের মাঝি গিয়াসউদ্দিন,ও মান্নান মাঝি বলেন, আমরা ছোট ছোট নৌকা দিয়ে তেঁতুলিয়া নদীতে মাছ ধরি। গত কয়েক বছর ধরে নৌকা ও জাল মেরামত করে বুক ভরা আশা নিয়ে নদীতে যাই মাছ ধরতে। যতবার গিয়েছি ততবার খালি হাতে ফিরতে হয়েছে আমাদের। বিভিন্ন এনজিও থেকে ধার-দেনা করে মাঝি-মাল্লাদের বেতন চালিয়ে যাচ্ছি। সামনে মাছ ধরার উপর ২২ দিনের নিষেধাজ্ঞা আসছে। কীভাবে সংসারের খরচ ও এনজিওর দেনা পরিশোধ করব তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।
 
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার সকালের সময়কে বলেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদী ও সাগরে নিরাপদ প্রজনন সময়ে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ। তবে এবার তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে অন্যান্য সময়ের তুলনায় ইলিশ মাছ ধরা পড়ছে কম বিষয়টি অবগত আছি। যেসব জেলেরা অনিবন্ধিত রয়েছেন তাদেরকে নিবন্ধিত করার চেষ্টা অব্যাহত রয়েছে। তবে যখন শুধু ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা ঘোষণা করা হয় তখন সব জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

মে দিবস উপলক্ষে চসিক জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা না গেলে উন্নয়ন টেকসই হবে না: ডা. শাহাদাত

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু