ভিসা নীতি আমেরিকার নিজস্ব ব্যাপার-সাতক্ষীরায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আসন্ন দ্বাদশ নির্বাচনে কোন প্রভাব পড়বে কিনা, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রয়োগ হওয়ার কারণে, সাংবাদিকদের এমন প্রশ্নের তিনি বলেন। ভিসা নীতি আমেরিকার নিজস্ব ব্যাপার। ভিসা কাকে দেবে বা না দেবে সেটি একান্তই সেদেশের সিদ্ধান্ত। তবে যারা সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করবে বা নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ করবে। শনিবার বেলা দেড়টায় সাতক্ষীরা পুলিশ লাইনে পুলিশের ইনডোর প্লে-গ্রাউন্ড এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় খুলনা রেঞ্জের ডিআইজি গোলাম মঈন উদ্দীন, সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ূন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জমানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
বিএনপির চলমান রোডমার্চ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোন আন্দোলন সংগ্রামে সরকার ভীত নয।় বিএনপির আন্দোলন সরকার যেকোনো মূল্যে প্রতিহত করে যথাসময়ে় বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়ে়ছে উল্লেখ করে তিনি বলেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন কোনো দেশের উন্নয়ন দেখতে হলে বাংলাদেশ ঘুরে আসুন কোনো নেতা দেখতে চাইলে শেখ হাসিনাকে দেখে আসুন।
সামনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে আওয়ামী লীগকে ভোট দেয়ার আহবান জানান মন্ত্রী।
এরপর সাতক্ষীরা সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বেলা তিনটায় কালিগঞ্জের নলতা কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেবেন।
এমএসএম / এমএসএম
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
Link Copied