পাবনা তিনদিনব্যাপী অনুকূল চন্দ্রের ১৩৬তম আবির্ভাব ও ভাগীরথী পদ্মায় পুণ্যস্নান উৎসব চলছে
“ম’রো না, মেরো না, যদি পার মৃত্যুকে অবলুপ্ত কর”, “ঐ তিনি যখন যেখানে আবির্ভূত হন সে স্থানই মানুষের পরমতীর্থ” শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এমন অসংখ্য বাণী ধারণ করে পাবনা হিমায়েতপুরে অনুকূল চন্দ্রের ১৩৬তম আবির্ভাব ও ভাগীরথী পদ্মায় পুণ্যস্নান উৎসব চলছে। এ উপলক্ষে তিনদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে প্রায় ৪০ হাজার ভক্তের সমাগম ঘটেছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠানের দ্বিতীয় দিন বিকেলে অনুষ্ঠিত হয় মাতৃসম্মেলন। তিন দিনের মহোৎসবে রয়েছে, সমবেত প্রার্থণা, সদগ্রন্থাদি পাঠ, নাম-ধ্যান, ভক্তিসংগীত, যুব সম্মেলন, ঋত্বিক সম্মেলন, মাঙ্গলিকা ঊষাকীর্তন, আবির্ভাবলগ্নের প্রণাম ও অর্ঘাঞ্জলী অর্পন, ঠাকুরের জন্ম স্থান প্রদক্ষিণ, ভাগীরথী পদ্মায় পুণ্যস্নান, কিশোরমেলা, ভক্তিগীতি, লোকরঞ্জনসহ নানা কর্মসূচি। এছাড়াও ভক্তদের মধ্যে আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ করা হয়। দ্বিতীয় দিন সন্ধ্যায় আয়োজন করা হয় ধর্ম আলোচনা সভা।
এর আগে শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে মহোৎসবের উদ্বোধন করবেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার রায়।
আশ্রমের প্রচার সম্পাদক হিরন্ময় ঘোষ জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঠাকুরের ভক্ত অনুসারীরা এসেছেন। দেশের বাইরে থেকেও ঠাকুর ভক্তরা এসেছেন। তিনদিনব্যাপি অনুষ্ঠানে দেশ ও দেশের বাইরে থেকে প্রায় ৪০ হাজার ভক্তবৃন্দের সমাগমে ভক্তবৃন্দ যেন নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগ করতে পারে সে জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন এবং ফায়ার সার্বিকের কর্মিরা কাজ দায়িত্ব পালন করছেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি