ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কলাপাড়ায় নারী খাদ্য পরিদর্শকের সাথে ডিলারের সাথে অবৈধ সম্পর্ক, থানায় জিডি


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৭-৮-২০২১ দুপুর ৩:৩৭
পটুয়াখালীর কলাপাড়া খাদ্য অধিদপ্তরের নারী খাদ্য পরিদর্শক আরিফা সুলতানার বিরুদ্ধে একজন ওএমএস ডিলারের সাথে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে কলাপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পৌর শহরের ইসলামপুর এলাকার মোসা. মাসুমা আক্তার কলি কলাপাড়া থানায় এ সাধারণ ডায়েরি করেন। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান সাধারণ ডায়েরি করার সত্যতা স্বীকার করেছেন।
 
সাধারন ডায়েরি সূত্রে জানা যায়, খাদ্য পরিদর্শক আরিফা সুলতানা মাসুমা আক্তারের স্বামী ওএমএস ডিলার মামুন হাওলাদারের সাথে দীর্ঘ ১ বছর ৬ মাস পরকীয়ায় লিপ্ত হয়ে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। মাসুমা তার দুটি শিশু সন্তান নিয়ে আরিফার কাছে তার ১১ বছরের সংসার রক্ষায় অনুনয় বিনয় করায় তাকেসহ সন্তানদের মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে। এছাড়া খাদ্য পরিদর্শক আরিফা সুলতানা তার পূর্ববর্তী কর্মস্থলে কারো না কারো সংসার ভেঙেছেন বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে।
 
এ বিষয়ে খাদ্য পরিদর্শক আরিফা সুলতানা বলেন, ব্যবসায়ী মামুন হাওলাদারের সাথে আমার সম্পর্ক নৈতিক। আমরা পরস্পর স্বামী, স্ত্রী। আমাদের বিয়ের রেজিস্ট্রি কাবিন আছে।
 
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান বলেন, খাদ্য পরিদর্শক আরিফা সুলতানার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ সংক্রান্ত জিডির কপি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে খাদ্য অধিদপ্তরসহ উপজেলা প্রশাসনের কাছে প্রেরণ করা হয়েছে। এছাড়া ভুক্তভোগী মাসুমা আক্তার আদালতের শরণাপন্ন হয়ে আইনের আশ্রয় নিতে পারেন।
 
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক বলেন, সাধারণ ডায়েরির কপি পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নিতে জেলা খাদ্য কর্মকর্তা, পটুয়াখালীকে প্রেরণ করা হয়েছে।
 
জেলা খাদ্য কর্মকর্তা মো. লিয়াকত আলী বলেন, বিষয়টি আমি এখনো অবগত নই। বিষয়টি লিখিতভাবে জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

এমএসএম / জামান

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত