আনোয়ারায় গণটিকা কার্যক্রমে বারশত ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমধর্মী উদ্যোগ
দেশব্যাপী ইউনিয়নভিত্তিক গণটিকাদান কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নে শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। উপজেলার ১১টি ইউনিয়নের অনলাইন রেজিস্ট্রেসনের মাধ্যমে প্রত্যেক ইউনিয়ন থেকে প্রায় ৬০০ জন নারী ও পুরুষকে এই টিকা প্রদান করা হয়।
এতে নতুন চমক হিসেবে গণটিকা নিতে আসা মানুষদের লাল গোলাপ এবং কফি খাওয়ানোর উদ্যোগ নিতে দেখা গেছে ২নং বারশত ইউনিয়ন পরিষদে। টিকা গ্রহণ করতে আসা সকলকে একটি গোলাপ এবং খাওয়ার কফি প্রদান করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ।
তিনি জানান, ইউনিয়নভিত্তিক গণটিকাদান কার্যক্রম নিয়ে বারশত ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে ৬০০ জনকে এই করোনা ভ্যাকসিন দেয়া হয়। তাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে লাল গোলাপ ও যাওয়ার সময় খাওয়ার কফি উপহার হিসেবে প্রদান করেছি।
তিনি আরো জানান, করোনা মহামারীর এই পরিস্থিতিতে সবার মাঝে এই ভ্যাকসিন নিতে যাতে মানুষ আরো আগ্রহী হয় তার জন্য আমরা ইউনিয়নের প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি গিয়ে রেজিস্ট্রেশন করতে সক্ষম হয়েছি। আশা করি আমরা করোনা মোকাবেলায় সফল হব।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ জানান, টিকাগ্রহীতারা ফিরছেন ফুল হাতে। কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন কার্যক্রমে সারাদেশের মতো আনোয়ারায়ও ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদান করা হচ্ছে। আনোয়ারায় আজ সর্বমোট ৬ হাজার ৬০০ জনকে টিকা প্রদান করা হচ্ছে। বয়স্ক, মহিলা ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।
আনোয়ারা উপজেলায় ইউনিয়নভিত্তিক গণটিকাদান কার্যক্রম পরিদর্শনে আসেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম শিকদার প্রমুখ।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা