মাদারীপুরে ব্যবসায়ীদের ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ
মাদারীপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে বনিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুষার ভূঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করেছেন বিক্ষুব্ধ ব্যবসায়ী ও তাদের স্বজনরা। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের পুরান বাজার এলাকায় মিছিলটি বের করেন তারা। ঘন্টাব্যাপী চলা মিছিলটি পুরান বাজার এলাকার কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে মুচিবাড়ি এলাকায় এসে তুষার ভূঁইয়ার একটি কুশপুত্তলিকা দাহ করেন।
এসময় মিছিলকারীরা মনিরুল ইসলাম তুষার ভূঁইয়ার বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন এবং ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো মাদারীপুরের পরিবেশক মেসার্স লুবনা ট্রেডার্সের স্বত্বাধিকারী মনিরুল ইসলাম তুষার ভূঁইয়ার পন্য বিক্রয় বন্ধ রাখা ও সকল গোডাউন সিলগালা করার দাবী জানায়।
এসময় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানায়, তারা দীর্ঘদিন ধরে বনিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুষার ভূঁইয়ার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স লুবনা ট্রেডার্সের সাথে ব্যবসা করে আসছেন। চলতি বছরের বাজেটে সিগারেটের দাম বৃদ্ধি পাবে এমন অজুহাতে আগে থেকেই তুষার ভূঁইয়া খুদ্র ও মাঝারি ৩৫ জন ব্যবসায়ীর কাছ থেকে ৬৮ কোটি টাকা অগ্রিম নিয়ে নেয়। তবে জুন মাসের মধ্যে ব্যবসায়ীদের ওই টাকার সিগারেট বুঝিয়ে দেয়ার কথা বললেও তিনি তা দেননি। এদিকে সিগারেট না দেয়ায় টাকা ফেরত চাইতে গেলে তুষার ভূঁইয়া ব্যবসায়ীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেন এবং গত ০৩ জুলাই পুরান বাজারের ব্যবসায়ী সাখাওয়াত হাওলাদার ও মনির হাওলাদারের বিরুদ্ধে ২৩ কোটি টাকা পাওনা দাবী করে মাদারীপুর আদালতে একটি মামলা দায়ের করেন। তবে মামলাটি গত ১৭ সেপ্টেম্বর খারিজ করে দেয় আদালত। এদিকে ব্যবসায়ী মনির হাওলাদার, সাখাওয়াত হাওলাদার, রাসেল মোল্লা ও ওবায়দুর রহমান ৩০ কোটি টাকা পাওনা দাবী করে তুষার ভূঁইয়ার বিরুদ্ধে আদালতে উল্টো আরেকটি মামলা দায়ের করেন। যা এখনো চলমান আছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাখাওয়াত হোসেন হাওলাদার বলেন, তুষার ভূঁইয়ার কথায় আমি ক্ষুদ্র ব্যবসায়ীদের থেকে কাছ থেকে ৯ কোটি টাকার মতো এনে ব্যাংকের মাধ্যমে টাকা দেই। কিন্তু সে আমাকে সিগারেট দেয়নি উল্টো সে টাকা আত্মসাৎ করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। মামলাটি আদালত খারিজ করে দিলে সে আরো ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে আরো মামলা দেয়ার হুমকি দিচ্ছে। সে অস্ত্রের ভয় দেখিয়ে আমার বাচ্চাদের স্কুলে যাওয়ার পথে অপহরণ করে আমার কাছ থেকে ডকুমেন্টসগুলো নেয়ার চেষ্টা করছে। আমি আমার পাওনা টাকা ফেরতের পাশাপাশি তুষার ভূঁইয়ার বিচারের দাবী জানাই।
আরেক ব্যবসায়ী মনির হাওলাদার বলেন, তুষার ভূঁইয়া ব্যবসায়ীদের টাকা আত্মসাৎ করার জন্য আমাদের দুই ব্যবসায়ীর নামে ২৩ কোটি টাকার মামলা দিয়েছে সেই মামলা খারিজ হয়ে গিয়েছে। আমরা ৪ ব্যবসায়ী তার বিরুদ্ধে ৩০ কোটি টাকা পাওনার দাবীতে মামলা করেছি যা এখনো চলমান রয়েছে। আমরা আমাদের প্রাপ্য টাকা ফেরত চাই।
সুজন মোল্লা নামের আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বলেন, আমাদের ব্যবসায়ী ব্যবসার মূলধন ৬৮ কোটি আত্মসাৎ করার চেষ্টা করছে বনিক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভূঁইয়া। টাকার জন্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠান এখন বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। আমরা আমাদের টাকা ফেরত চাই, তুষার ভূঁইয়ার বিচার চাই।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বনিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুষার ভূঁইয়া বলেন, আমি উল্টো ব্যবসায়ীদের কাছ থেকে টাকা পাবো। মামলা এখনো শেষ হয়নি, নিন্ম আদালত যে মামলাটি খারিজ করে দিয়েছে সেই মামলাটি নিয়ে আমি উচ্চ আদালতে যাবো।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ
নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক
Link Copied