খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) রশিদ গ্রুপের সেকন্ডে ইন কমান্ড মাশশিকুল চৌধুরী ওরফে জয় ও তার স্ত্রী তেরখাদা উপজেলার ২নং বারাসাত ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য রিনা বেগমের সীমাহীন অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। নিরীহ মানুষের পক্ষে কথা বলায় প্রতিবাদীদের একের পর এক মিথ্যা অভিযোগ, সংবাদ সম্মেলন ও হয়রানিমূলক মামলা দিয়ে দমিয়ে রাখে চরমপন্থী পরিবারটি। সম্প্রতি কল্পকাহিনী সাজিয়ে এমনই ষড়যন্ত্রমুলক মামলা দায়ের করা হয়েছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। আজ শনিবার (৭ আগস্ট) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তেরখাদা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও বারাসাত ইউপি চেয়ারম্যান কেএম আলমগীর হোসেন। তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আ’লীগ নেতা হাজী মকবুল হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বারাসাত ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সদস্য রিনা বেগম আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ, সংবাদ সম্মেলন ও হয়রানিমূলক মামলা করে আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষূণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এই রিনা বেগম হলেন দক্ষিণাঞ্চলের এক সময়কার সন্ত্রাসী জনপদের তৎকালীন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) রশিদ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড মাশশিকুল চৌধুরী জয়ের স্ত্রী। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে সম্ভাব্য প্রতিপক্ষ প্রার্থীর হয়ে আমার বিরুদ্ধে এহেন অপতৎপরতা চালাচ্ছে। আর এসব কর্মকাণ্ডে অর্থের জোগান দিচ্ছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বচনের সম্ভাব্য প্রার্থী আল-আমিন হোসেন অপুর ভাই তেরখাদা থানা জামায়াতের সাবেক আমির শারাফাত হোসেন দিপু। দিপুর দাদা ছিলেন স্বাধীনতাযুদ্ধে পিস কমিটির চেয়ারম্যান। সেই সূত্রে এই পরিবারটি যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত।
তিনি আরও বলেন, মহিলা মেম্বর রিনা বেগম পরিষদের আরো ৭জন ইউপি মেম্বরকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করে। যা পরবর্তীতে তদন্তে সবই মিথ্যা প্রমানিত হয়েছে। ওই অভিযোগে উল্লেখ করেন আমি নাকি এলজিএসপির ৬ লাখ ২৭ হাজার টাকা আত্মসাৎ করেছি। তার এই অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক দপ্তরের সহকারী কমিশনার নুরী তাছমিন উর্মির অফিসে তদন্তের জন্য ২৮ জুলাই সকালে রওনা হই। ৫ জন মেম্বর এবং অভিযোগে উল্লিখিত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সকাল সাড়ে ১০টায় জেলখানা ঘাট পৌঁছালে মহিলা মেম্বর রিনা বেগম ও তার স্বামী মাশশিকুল চৌধুরী জয় আমার সাথে থাকা মেম্বরদের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। আমরা তাদের হুমকি-ধামকি উপেক্ষা করে পৌনে ১১টায় সহকারী কমিশনার নুরী তাছমিন উর্মির অফিসে হাজির হই। ওই তদন্তেও তাদের অভিযোগ মিথ্যা প্রমানিত হয়। এর আগে গত ২১ জুন আমার বিরুদ্ধে এই প্রেসক্লাবে একটি মনগড়া সংবাদ সম্মেলন করে। ওই সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে আমার বিরুদ্ধে যে সব অভিযোগ করেছে তার কোনটাই সঠিক না। সবই মনগড়া, মিথ্যা, কাল্পনিক ও ভিত্তিহীন।
তিনি আরো বলেন, একের পর এক মিথ্যা অভিযোগকারী রিনা বেগমকে সহযোগিতা করছে চিহ্নিত ইয়াবা বিক্রেতা ৬নং ইউপি মেম্বর তৌহিদুজ্জামান। এই তৌহিদ ২০০ পিস ও তার ভাই অরিসুল ইসলাম ১৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার হন। এই তৌহিদ ও তার ভাই অরিসুলের বিরুদ্ধে, মাদক, হত্যা, লুটপাটসহ বিভিন্ন অভিযোগ ১৪টি মামলা রয়েছে। রিনা বেগমের আরো একজন সহযোগী হলেন ৯নং ইউপি মেম্বর আরিফ মোল্লা। যিনি বারাসাত এলাকার ত্রাস। নাশকতা মামলার আসামীসহ পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী।
অপরদিকে রিনা বেগমের স্বামী মাশশিকুল ইসলাম জয় চাঁদাবাজি, মানুষ হত্যা, পুলিশ হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধে একজন পেশাদারী সন্ত্রাসী। বর্তমান প্রেক্ষাপটে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ার কারণে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) কার্যক্রম বন্ধ থাকায় মাশশিকুল কৌশল পরিবর্তন করে তার পেশা চাঁদাবাজি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার স্ত্রীকে দিয়ে বিভিন্ন সময় আ’লীগের নেতৃবৃন্দসহ অনেকের নামে মিথ্যা অভিযোগ এনে অথবা এলাকায় কোনো সমস্যা তৈরি হলে এসব ক্ষেত্রে সে চাঁদাবাজি করে থাকে। মাশশিকুল চৌধুরী জয় ডিএসবির তালিকাভুক্ত সন্ত্রাসী। সে জোড়া পুলিশ হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ছিল। এছাড়া বিভিন্ন সম্মানী ব্যক্তির বিরুদ্ধে সে তার স্ত্রীকে দিয়ে অভিযোগ করে অর্থ বাণিজ্য করে থাকে। এলাকার শান্তিপ্রিয় মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আ’লীগ নেতা আলী শেখ, আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, আ’লীগ নেতা শেখ রাজা মিয়া, এম ফরিদ আহমেদ, শওকত মোল্লা, কাজী আক্তার হোসেন, শহিদ মোল্লা, বাসিতুল হাবিব প্রিন্স, সবুর সিদ্দিকী, আরিফ হাসান, ফরিদ মোল্লা, সন্তোষ সমাজপতি, বলয় লাল বালা, বাবলু শেখ, শাহাবুদ্দীন, ফরিদ মিনা, মোহাম্মদ আলী মোল্লা, আরিফুজ্জামান অপু, ইউপি মেম্বর বারাসাত জুয়েল বালা, ইকরাম হোসেন, আলমগীর শেখ, হাসিনা বেগম, বিনা রানী বিশ্বাস, যুব মহিলা লীগ নেত্রী নাসিমা কবীর, ছাত্রলীগ নেতা নয়ন লস্কর, কেএম আলিমুল, সোহরাব প্রমুখ।
এমএসএম / জামান
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ
কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ