খানসামায় দেড় লাখ টাকা মূল্যের চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস
দিনাজপুরের খানসামায় অভিযান চালিয়ে ভয়ংকর চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা।
রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বেলান নদীতে অভিযান চালায় মৎস্য দপ্তর। জব্দকৃত জাল পোড়ানোর সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আখতার, উপজেলা মৎস্য অফিস সহকারী মো. মামুন সরকার। অভিযানে উপজেলার বেলান নদীর বিভিন্ন স্থান থেকে মোট ১০০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
খানসামা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া বেলান নদীতে ভয়ংকর চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার করে আসছে একটি চক্র। নিষিদ্ধ এই জালে ছোট বড় সব ধরণের মাছ আটকা পড়ছে। এতে করে দেশীয় মাছের সংকট দেখা দিচ্ছে। যা আগামী আরো ভয়ংকর রুপ নিতে পারে।
চায়না দুয়ারী এই জাল গ্রামে পরিচিত শয়তান জাল নামে। নিষিদ্ধ এই জাল দিয়ে মাছ শিকার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা মৎস্য দপ্তর। মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এবং নীতিমালা ১৯৮৫ অনুযায়ী দেশ ব্যাপী এই অভিযান অব্যাহত রেখেছে মৎস্য অধিদপ্তর।
খানসামা উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আখতার বলেন, আমরা সর্বমোট ১৭টি মাছ শিকারের চায়না দুয়ারী জাল জব্দ করেছি। এসব জালের দুরত্ব মোট ১০০০ মিটার। মৎস্য সংরক্ষণে আমরা নিয়মিত এ অভিযান পরিচালনা করছি। জব্দ করা জালের মূল্য দেড় লাখ টাকা। যা আমরা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছি।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন