ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নাটোরের বাগাতিপাড়ায় বাদাম বিক্রেতাকে হত্যার ঘটনায় ৫ জন গ্রেপ্তার


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ২৪-৯-২০২৩ দুপুর ৪:৪৪
নাটোরের বাগাতিপাড়ায় তপন চন্দ্র চৌধুরী (৪০) নামে এক বাদাম বিক্রেতাকে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নওগাঁর আত্রাই ও নাটোরের বাগাতিপাড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার বেলা ১২টার দিকে নাটোর র‌্যাব-৫ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সনজয় কুমার সরকার এ তথ্য জানান।
 
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- হত্যার মূল পরিকল্পনাকারী বাগাতিপাড়া উপজেলার বাড়ইপাড়া গ্রামের মাইনুল ইসলাম, মিলন আহমেদ, আলামিন ইসলাম, বিহারকোল গ্রামের শাহাবুল শেখ, কৃষ্ণপুর গ্রামের শরিফুল ইসলাম। 
 
গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, পাওনা টাকা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে বাদাম বিক্রেতা তপনকে হত্যার পরিকল্পনা করা হয়। পরে কৌশলে তপনকে মাঠে নিয়ে এলোপাথাড়ি পিটিয়ে হত্যা করা হয়।
 
নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সনজয় কুমার সরকার জানান, তপন চন্দ্র চৌধুরী মালঞ্চি রেলগেট এলাকায় বাদাম বিক্রি করতেন। প্রতিদিনের মতো সে গত বৃহস্পতিবার বিকেলে বাদাম বিক্রির উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরে রাতে বাড়ি না ফেরায় স্বজনরা তপনকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন শুক্রবার দুপুরে স্থানীয়রা বিহারকোল এলাকায় নীলচড়া মাঠে আখক্ষেতের পাশে তপনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
 
সনজয় কুমার সরকার আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বড়ভাই নিতিশ চন্দ্র চৌধুরী অজ্ঞাত নামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এরপর ছায়াতদন্তে নেমে র‌্যাব সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যার মূল পরিকল্পনাকারী মাইনুলকে নওগাঁর আত্রাই থেকে গ্রেপ্তার করেন। পরে তাঁর দেওয়া তথ্যে হত্যাকাণ্ডে সহায়তাকারী অন্য ৪ জনকে বাগাতিপাড়ার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা