খানসামায় ছিনতাইয়ের দশ দিন পরে মোটরসাইকেল উদ্ধার
দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের রামনগর নামক এলাকায় গত বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল দশ দিন পরে উদ্ধার করেছে খানসামা থানা পুলিশ।
পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,গত বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পার্শ্ববর্তী নীলফামারী জেলার সদর উপজেলার বোতলা গাড়ি এলাকা নিজের বাড়ি থেকে রায়হান মোটরসাইকেলে করে তার বোনের বাসায় যাচ্ছিলেন। সন্ধ্যায় পথিমধ্যে রামনগর নামক এলাকায় ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তি মুখে মাস্ক পরে দেশীয় অস্ত্র দেখিয়ে গাড়ি গতিরোধ করে। তাকে মেরে ফেলার উদ্দেশ্য গাড়ি থেকে নামিয়ে পাশের একটি বাঁশঝাড়ের মধ্যে নিয়ে যায় ছিনতাইকারীরা। সেখানে ভুক্তভোগী রায়হান ছিনতাইকারীদের কাছে অনেক কাকুতি মিনতি করে নিজের সর্বস্ত দিয়ে কোন রকমে প্রাণ বাঁচান। এরপর তাকে হাত পা বেঁধে বেধম পিটিয়ে মুখে টেপ লাগিয়ে ছেড়ে দেয়। সেখান থেকে কোন রকম রাস্তায় এসে পড়ে থাকে। পরে তাকে স্থানীয়রা দেখতে পায় এবং দ্রুত উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরবর্তীতে ভিকটিম রায়হান আলী উক্ত ঘটনার বিষয়ে খানসামা থানায় এজাহার দাখিল করলে এসআই দিবাকর রায়ের উপর দায়িত্ব অর্পন করা হয়। তথ্য প্রযুক্তির সহয়তায় অত্র মামলার অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতার সহ ছিনিয়ে নেওয়া মোটরসাইকেলটি উদ্ধার অভিযান চলমান থাকাবস্থায় শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯ ঘটিকায় উপজেলার খামারপাড়া ইউনিয়নের অন্তর্গত কালীতলা হইতে কাচিনীয়াগামী পাকা রাস্তার পার্শ্বে গারপাড়া গ্রামস্থ মহিমাষা বিষ্ণু মন্দিরের মাঠে উক্ত মোটরসাইকেলটি অজ্ঞাতনামা আসামীরা ফেলে রেখে যায়। মোটরসাইকেলটি উদ্ধারপূর্বক জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় বলেন, 'ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আশা করছি খুব শীঘ্রই প্রকৃত অপরাধী ধরা পড়বে।'
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন