ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবিপ্রবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৫-৯-২০২৩ দুপুর ৩:২৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের আয়োজনে এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি’র সহযোগিতায় সোমবার (২৫ সেপ্টেম্বর) ‘ফার্মেসি স্ট্রেংদেনিং হেলথ সিস্টেমস’ শিরোনামে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খানের নেতৃত্বে আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে ‘জনক জ্যোতির্ময়’-এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং স্বাধীনতা চত্বরে কেক কাটা হয়। 
পরবর্তীতে ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের গ্যালারি ২ তে ফার্মাসিস্ট দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। কিনোট স্পিকার হিসেবে ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি’র জেনারেল ম্যানেজার (টেকনিকেল অপারেশন) মোঃ মিজানুর রহমান এবং আমন্ত্রিত স্পিকার ছিলেন স্কয়ারের কোয়ালিটি অ্যাস্যুরেন্সের প্রধান প্রকাশ কুমার মন্ডল। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড. মোঃ শরিফুল হক। 
আলোচনা সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, আমাদের দায়িত্ব ও কর্তব্যবোধ বাড়াতে হবে। প্রতিষ্ঠানকে ভালোবাসা এবং ইতিবাচক মনোভাব তৈরি করতে হবে। কঠোর পরিশ্রম করে সামনে আগাতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে যেকোনো কিছু অর্জন করা সম্ভব। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সাথে তোমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে। এরপলে তোমাদের কাজের পরিধি আরও বাড়বে। সততা, জ্ঞান ও কমিটমেন্ট ঠিক করতে হবে। প্রতিটি সময়কে কাজে লাগিয়ে জীবনের সফলতা অর্জন করতে হবে। 
এ উপলক্ষে হেলথ ক্যাম্পেরও আয়োজন করা হয়। আলোচনা সভায় বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির