খানসামার কায়েমপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
দিনাজপুরের খানসামা উপজেলার কায়েমপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন। পরিদর্শনে দুটি ক্লাশে হাতেগোনা কয়েকজন শিক্ষার্থীর উপস্থিতি মিললেও ৩টি শ্রেণিতে কোন শিক্ষার্থীর দেখা মেলে নি।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ তাজ উদ্দিন পরিদর্শনে গিয়ে এমনি চিত্র দেখে তাঁর সরকারী ফেসবুক আইডিতে কয়েকটি ছবি পোষ্ট করে লিখেন,"কায়েমপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন। ৭ম ও ৮ম শ্রেণির হাতেগনা কয়েকজন শিক্ষার্থী উপস্থিত। ৬ষ্ঠ, ৯ম ও ১০ম শ্রেণির ক্লাস ফাঁকাঃ কোন শিক্ষার্থী উপস্থিত নেই।"
খোঁজ নিয়ে জানা যায়, কায়েমপুর উচ্চ বিদ্যালয় ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ১২৭ জন। বর্তমানে এ বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ১৩ জন। কায়েমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হুদার সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারনে ছাত্র-ছাত্রীর উপস্থিতি কম ছিল। তবে এর আগে শিক্ষার্থীদের উপস্থিতি যথেষ্ট ভাল ছিল। এ বিষয়ে ইউএনও মোঃ তাজ উদ্দিন বলেন, কায়েমপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখা যায় ৭ম ও ৮ম শ্রেণির হাতেগনা কয়েকজন শিক্ষার্থী থাকলেও ৬ষ্ঠ, ৯ম ও ১০ম শ্রেণিকক্ষ গুলো পুরো ফাঁকা ছিল। যা মোটেও কাম্য নয়। এ ধরনের ঘটনা দুঃখজনক।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন