ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৫-৯-২০২৩ বিকাল ৬:৪

পাবনা সদর উপজেলার মজিদপুরে সম্পর্ক করে বিয়ে করার ১ মাস ৭ দিনের মাথায় বর্ষা খাতুন (১৮) নামক এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। রোবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য পাবনার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ মাস ৭ দিন আগে আতাইকুলা থানার মৌপাড়া গ্রামের শাহেদ আলীর ছেলে মীর্জা মাহফুজুর রহমানের সাথে সদর উপজেলা মালিগাছা ইউনিয়নের মজিদপুর গ্রামের বিষুর মেয়ে বর্ষা খাতুনের বিয়ে হয়। বর্ষা গত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং টেবুনিয়া শামছুল হুদা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি ছাত্রী ছিল। কলেজে ভর্তিজনিত কাজের জন্য সে বেশ কিছু দিন ধরে বাবার বাড়িতেই অবস্থান করছিল। রোবার বর্ষার স্বামী মীর্জা মাহফুজুর রহমান শ্বশুর বাড়িতে বেড়াতে যান। তারা রাতের খাওয়া শেষে এক ঘরে ঘুমাতে যান। রাত ৪ টার দিকে বর্ষা ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছে বলে তার স্বামী বাড়ির সদ্যদের জানান। পরে বাড়ির লোকজন ছুটে গিয়ে দেখেন বর্ষার মৃতদেহ বিছানার উপর পড়ে আছে।
নিহতের চাচাতে ভাই মাহফুজুর রহমান জানান, বর্ষাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কারণ তার ঘাড়ে, গলায় আঘাতের চিহ্ন রয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
পাবনা সদর থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও তাকে হত্যা করা হয়েছে নাকি তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের স্বামী মীর্জা মাহফুজুর রহমান এবং তার বাবা শাহেদ আলীকে জিজ্ঞাসাবাদেও জন্য আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পাবনার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির