ইবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর ফার্মেসি বিভাগের শিক্ষার্থী,শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক শোভাযাত্রার আয়োজন করা হয়।পায়রা উড়িয়ে শোভাযাত্রাটির উদ্বোধন করেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেঃড.রেজওয়ানুল ইসলাম।শোভাযাত্রাটি ড.এম এ ওয়াজেদ মিয়া ভবন থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুজিব চত্বরে এসে শেষ হয়। এ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক অর্ঘ্য প্রসূনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্টানে বিভাগের শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন৷প্রধান অতিথির বক্তব্যে জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেঃড.রেজওয়ানুল ইসলাম বলেন, 'ফার্মাসিস্টরা হলো হেলথ্ সিস্টেমের ভ্যানগার্ড।আধুনিক ঔষধের জ্ঞান আহরনের পাশাপাশি দেশীয় চিকিৎসা বিজ্ঞান সম্পর্কেও জ্ঞান অর্জন করা উচিৎ।' তিনি ১০টি দেশীয় বিভিন্ন জাতের ঔষধি গাছের চারা রোপণ করেন।
এমএসএম / এমএসএম
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্