ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে কুবিতে সেমিনার অনুষ্ঠিত


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ২৭-৯-২০২৩ দুপুর ২:১১
'হৃদয় দিয়ে হার্টকে জানুন' প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) ও হার্ট কেয়ার ফাউন্ডেশনের কুমিল্লা শাখার উদ্যোগে বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে সচেতনতামূলক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে নুসরাত উর্মির সঞ্চালনায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।
 
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, হার্ট কেয়ার ফাউন্ডেশনের কুমিল্লা শাখার প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মুহাম্মদ হাবিবুর রহমান সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। 
 
সেমিনারে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, হৃদরোগ বিশ্বব্যাপী এক দুরারোগ্য ব্যাধি। পরিসংখ্যান মতে প্রতিবছর অনেক ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়ে মারা যায় এবং হঠাৎ করেই এটা ঘটে থাকে। তার জন্য যে নির্দেশনা ও পরামর্শ আছে তা মেনে চলতে হবে এবং হার্টের সুস্থতা নিশ্চিত করতে হবে।'
 
অনুষ্ঠানের প্রধান বক্তা প্রফেসর ডাক্তার তৃপ্তীশ চন্দ্র ঘোষ বলেন, বর্তমানে বাংলাদেশে আড়াই কোটি লোক হৃদরোগে আক্রান্ত।  অলস জীবন যাপন, অস্বাস্থ্যকর খাবার এবং ধূমপান ও তামাকের ব্যবহার রক্তে চর্বি জমে হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। তাছাড়া বয়স, লিঙ্গ, বর্ণ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের পূর্ব ও পারিবারিক ইতিহাস এই বিষয়গুলো হৃদরোগের অনিয়ন্ত্রনযোগ্য কারণ হিসেবে কাজ করে।
 
হার্টের কার্যাবলী, হার্ট অ্যাটাকের ঝুঁকি, লক্ষণসমূহ এবং হার্ট অ্যাটাক হলে করণীয় বিষয় এবং তা প্রতিরোধের উপায়সমূহ নিয়েও আলোচনা করেন তিনি।

এমএসএম / এমএসএম

নতুন বাজেটে কুবি শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ ১ লাখ ২৩ হাজার টাকা

এইচএসসি-আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন বাজেট পাবিপ্রবির

বিশ্বকাপ মিশন শুরুর আগেই উল্লাস, আকাশি-সাদায় মাতল কুবি ক্যাম্পাস

গবিতে শিক্ষার্থীদের দাবিতে পেছালো সেমিস্টার ফাইনাল পরীক্ষা

ঈদের ছুটি শেষে চিরচেনা রূপে ফিরছে কুবি, শূন্য ক্যাম্পাস পাচ্ছে পূর্ণতা

গণ বিশ্ববিদ্যালয়ে মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ

পবিপ্রবিতে সুশাসন ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ উপাচার্যের

বিশ্ব পরিবেশ দিবসে বাকৃবিতে পরিবেশ সচেতনতা র‍্যালি

বর্ণাঢ্য আয়োজনে বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন

পবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের যোগদান

বাকৃবিতে সামুদ্রিক ভূ-দুর্যোগ ও আধুনিক পর্যবেক্ষণ প্রযুক্তি বিষয়ক কর্মশালা

পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক হেমায়েত জাহানকে ইউট্যাবের শুভেচ্ছা