শিশুর মানসিক বিকাশে খেলাধূলা ও সংস্কৃতি চর্চার গুরুত্ব : শমসের নেওয়াজ মুক্তা
প্রবাদ আছে- সুস্থ দেহ সুন্দর মন। জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করার জন্য, সার্থক সুন্দরভাবে গড়ে তোলার জন্য, নিয়মিত পড়ালেখার পাশাপাশি শরীর চর্চা, খেলাধূলা ও সংস্কৃতি চর্চার প্রয়োজন রয়েছে। খেলাধূলা ও সংস্কৃতি শিক্ষারই অংশ, যাকে বলা হয় সহশিক্ষাক্রমিক কার্যক্রম।
শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখার পাশাপাশি শরীর চর্চা ও সংস্কৃতি চর্চায় উৎসাহিত করা একান্ত প্রয়োজন। কেননা, এতে শরীর ও মন উভয়ই সতেজ থাকে। শরীর ও মন ভালো থাকলে যে কোনো কাজ করতে ভালো লাগে। লেখাপড়ায় মন বসে। পক্ষান্তরে, যাদের শরীর ভালো থাকে না, তাদের মনও ভালো থাকে না। কোনো কাজে মন বসে না। তাই দেহ ও মনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ।
অনেকের ধারণা, খেলাধূলা ও সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করলে শিশুদের পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে। এরূপ ধারণা পোষণ করা ঠিক নয়। খেলাধূলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং তা সামাজিক গুণাবলি অর্জনে সহায়ক। সহশিক্ষাক্রমিক কার্যাবলির মাধ্যমে শিক্ষার্থীদের চিত্তবিনোদনের সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তারা নির্মল আনন্দ লাভ করে থাকে। এছাড়াও আনুগতা, আইনের প্রতি শ্রদ্ধা, নেতৃত্বের বিকাশ, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ ইত্যাদি সামাজিক গুণাবলি অর্জনের মাধ্যমেও শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
বাবা-মা ও অভিভাবক তাদের সন্তানদের পরিপূর্ণ শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে পড়ালেখার পাশাপাশি শরীরচর্চা ও সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতে পারেন। বিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখার জন্য শিক্ষার্থীরা নিয়মিত পড়ালেখা করবে এবং খেলাধূলা, সংগীত, নৃত্য, চিত্রান, বিতর্ক, আবৃত্তি ইত্যাদি কর্মকান্ডে নিয়মিত অংশগ্রহণ করবে।
সমাজের আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে বেশি বেশি পড়াশোনা ও সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই।
এমএসএম / এমএসএম
আজকের তরুণ প্রজন্ম আগামী বিশ্বের ভবিষ্যৎ
মহাসাধক বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়
শুভ জন্মাষ্টমী ও অসাম্প্রদায়িক বাংলাদেশ: সম্প্রীতির আলোয় ঘুচুক অন্ধত্ব
জাতীয় সংকটে আস্থার ঠিকানা জিয়া পরিবার
বিএনপির ৪৮ বছরের পথচলা: শহীদ জিয়া ও খালেদা জিয়া
ইস্টার্ন রিফাইনারি: ৮ হাজার কোটি থেকে ৩৫ হাজার কোটি—দেড় যুগের অপেক্ষার মূল্য আর কত?
১৪ লাখের বেতন বাড়বে, ১৭ কোটি মানুষের কী হবে?
দেশপ্রেম, সাহসিকতা ও অধিকার আদায়ের আলোকবর্তিকা: বীরউত্তম মেজর জেনারেল সি আর দত্ত
শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
সাংবাদিক ও সাংবাদিকতা
প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ: সম্প্রীতির নতুন সুরে ঢাকা–দিল্লির ভূ-কৌশলগত সমীকরণ
জ্বালানি-নিরাপত্তা নিশ্চিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি
শিক্ষানীতির বড় ঘাটতি হচ্ছে ব্যবস্থাপনা
Link Copied