ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মাদারীপুরে ব্যাংকের টাকা ছিনতাইকারীর মূলহোতা গ্রেফতার


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৭-৯-২০২৩ বিকাল ৫:৩৫
মাদারীপুরের রাজৈরে র‌্যাব ও গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে গ্রহকের লাখ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূলহোতা মিজানুর রহমানকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। চক্রটি দীর্ঘদিন ধরে ব্যাংকের ভেতরে ও বাইরে বসে ছিনতাই কার্যক্রম চালানো আরও সাত জন সদস্য রয়েছে। মিজানুরকে গ্রেপ্তারের পর বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মাসুদ আলম খান। গ্রেপ্তার মিজানুর রহমান বরিশালের উজিরপুর উপজেলার মালিকান্দি এলাকার আনসার আলীর ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের বিভিন্ন ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে গ্রাহকের টাকা ছিনতাই করতো একটি চক্রটি। র‌্যাব ও গোয়েন্দা পুলিশ পরিচয়ে প্রথমে প্রাইভেটকারে তোলা হয় গ্রাহককে। পরে টাকা নিয়ে হাত-পা ও মুখ বেঁধে মহাসড়কে গ্রাহককে ফেলে রাখে তারা টাকা ও মূল্যবান সম্পদ নিয়ে পালত। গত ১৩ আগস্ট রাজৈর উপজেলার ইশিবপুরের আল মুমিন মোল্লার কাছ থেকে ১২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় রাজৈর থানায় একটি মামলা হয়। এরপরেই তদন্তে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহযোগিতায় জেলার গোয়েন্দা পুলিশ এই চক্রের মুলহোতা মিজানুরকে চিহ্নিত করে। পরে মঙ্গলবার রাতে বরিশালের উজিরপুর উপজেলার মালিকান্দা এলাকায় নিজবাড়িতে অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেপ্তার করা হয়।
 
সংবাদ সম্মেলনে মাদারীপুর পুলিশ সুপার মোঃ মাসুদ আলম আরো জানান মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল রাতে রাজৈর উপজেলার শানেরপার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া দুটি ইজিবাইক উদ্ধার করে পুলিশ।
 
গ্রেপ্তারকৃতরা হলেন কালকিনির উপজেলার চর ঠেঙ্গামারা গ্রামের সোহরাব বেপারীর ছেলে আনোয়ার বেপারী, মিনাজদি গ্রামের লুৎফর সরদারের ছেলে শাকিল সরদার, কোলচরী সস্তাল গ্রামের ছলেমান সরদারের ছেলে বাবু সরদার, মাদারীপুর সদরের চাপাতলি এলাকার রায়হান হাওলাদারের স্ত্রী কেয়া মনি ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিজ বেপারীর ছেলে ফেরদৌস বেপারী।
 
র‍্যাব-পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, গ্রেপ্তার মিজানুর দীর্ঘদিন ধরে এই অপরাধের সঙ্গে জড়িত। বিভিন্ন মামলায় গ্রেপ্তারের জামিনে বেরিয়ে এসে আবারো সে একই কাজ করতো। তিনি নিজে একটি অপরাধ গ্যাংয়ের নিয়ন্ত্রক ছিল। তার বিরুদ্ধে ডাকাতি, চুরিসহ দেশের বিভিন্ন থানায় ডজনখানেক মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে বুধবার দুপুরে আদালতের হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক