ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে শেখ হাসিনার জন্মদিন পালন


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৯-২০২৩ দুপুর ৩:৪১
পটুয়াখালীর বাউফলে নানা আয়োজনে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার  জন্মদিন পালন করেছে বাউফল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ।  সকাল ছয় টায় বাউফল উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় জনতা ভবনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল দশটায় উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব শামসুল আলম মিয়ার সভাপতিতে আলোচনা সভা শেষে কেক কেটে মিষ্টি বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন  খান বলেন, আজ বিশ্বনবী হযরত মোহাম্মদ ( সঃ) জন্মদিন। এমন একটি ফজিলত পূর্ণ দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও জন্মদিন। এটা আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে শেখ হাসিনার জন্য রহমত। 
এ সময় অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য যুবলীগ সভাপতি শাজাহান সিরাজ, পটুয়াখালী জেলা পরিষদ সাবেক সদস্য স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হারুন অর রশিদ খান, রিয়াজ শিকদার, মামুন খান, ইব্রাহিম খলিল, শামসুল কবির নিশাত, ইয়াসমিন ফারুক, মাহমুদ হাসান রুবেল প্রমুখ।
অপরদিকে সকাল ১১টায় জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল এর নেতৃত্বে বাউফল কুন্ডপট্টি আওয়ামীলীগ কার্যালয়ে কেক কাটা, বৃক্ষরোপন ও দোয়া মিলাদ শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ৭৭জন হাফেজকে ১হাজার করে টাকা ও উপহার সামগ্রী দেওয়া হয়েছে। পাশাপাশি ১৫টি ইউনিয়নে ৭৭টি ও পৌর শহরের বিভিন্ন স্থানে ৭৭টি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপন করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা