পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ইউরেনিয়ামের প্রথম চালান রূপপুরে
পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের জ্বালানি হিসেবে 'ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল' বা ইউরেনিয়ামের প্রথম চালান ঢাকা থেকে প্রকল্প এলাকায় পৌঁছেছে। শুক্রবার দুপুরে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুরেপৌঁছায়।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্পের এক কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, ঢাকা থেকে আসা ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো দুপুর ১টা ২৫ মিনিটের দিকে প্রকল্প এলাকায় পৌঁছেছে।
এর আগে সকাল ৭টার দিকে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুরের উদ্দেশে ঢাকা থেকে রওনা দেয়।
বৃহস্পতিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য তেজস্ক্রিয় জ্বালানির প্রথম চালান দেশে এসে পৌঁছায়। রাশিয়ার একটি উড়োজাহাজে করে এই জ্বালানি বাংলাদেশে আনা হয়েছে।
ইউরেনিয়ামের প্রথম চালান রূপপুরে নেওয়ার আগে ওই এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
পাবনা জেলা মোটর মালিক গ্রুপের সেক্রেটারী মোঃ মোমিনুল ইসলাম মোমিন জানান, এ উপলক্ষে ঢাকা-পাবনার মধ্যে বাস চলাচল বন্ধ রাখার কথা বলা হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, 'ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুরে আসা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।'
প্রকল্প সূত্রে জানা গেছে, আগামী ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই জ্বালানি হস্তাস্তর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে যোগ দেবেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি