ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পৈতৃক ভিটা বাড়ি অন্যদের দখলে ফেরত চায় গোলাম মোস্তফা


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ১-১০-২০২৩ বিকাল ৫:৫৪
বৈধ কাগজপত্র থাকা সত্তেও পৈতৃক ভিটা বাড়ি বেদখলে রয়েছে গোলাম মোস্তফা ওরফে গোলাই'র  । রয়েছে আদালতের দুটি ডিক্রিও  । ১৯৮৯ সনের ৩১ নং দেওয়ানী মামলা ও দেওয়ানী আপিল ১৯৯২ সনের ৪৮  নং মোকদ্দমার ডিক্রির রায়  । ডিক্রিকৃত ভিটাবাড়ি দখল ছাড়তে অস্বীকৃতি জানালে সম্প্রতি গত ২০২১ সনে গোলাম মোস্তফা বিবাদীদের উচ্ছেদের মাধ্যমে সত্ব ভূমিতে দখলের আবেদন করে আদালতে পুনরায় একটি মামলা দায়ের করেন  । নিরীহ গোলাম মোস্তফা ওরফে গোলাই মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের জয়মন্টপ পুরাতন বাজার এলাকার মৃত আব্দুর রহমান মিয়ার ছেলে  । 
 
জন গেছে , সিংগাইর উপজেলাধীন জয়মন্টপ মৌজার আর এস ৬৯ নং খতিয়ানের ৪৯৩ নং দাগে ৩০ শতাংশ জমির সমপরিমাণ মালিক আব্দুর রহমান মিয়া ও মাইনুদ্দিন এর নামে শুদ্ধভাবে রেকর্ড প্রস্তুত হয়  । 
আব্দুর রহমান মিয়ার ছেলে গোলাম মোস্তফা ওরফে গোলাই  ওয়ারিশান মূলে মালিক দখলদার হয়ে গত ২০১৮ সালে নামজারী করে নেন  ।  অন্যদিকে মাইনুদ্দিন এর ৭ ছেলে চান মিয়া গং গোলাইকে মারধর করে ভিটা বাড়ি ছাড়া করে দেয়  । ডরে ভয়ে জমির সীমানায় 'পা' পর্যন্ত রাখতে পারেনি গোলাই  । পরে পার্শ্ববর্তী ধল্লা এলাকায় শ্বশুরবাড়ির আশ্রয়ে থেকে পৈতৃক সম্পত্তি ফেরত পেতে চালিয়ে যাচ্ছেন আইনি লড়াই  । অপরদিকে আজ ১ অক্টোবর রোববার বেলা ১২ টার দিকে সরেজমিনে গেলে চাঁনমিয়া গংদের কাউকে বাড়ি পাওয়া যায়নি  । জয়মন্টপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ শাহাদাত হোসেন এ প্রসংগে বলেন , গোলাই আদালত হতে ডিক্রি পেয়েছে এটা সত্য  । এ বিষয়ে মীমাংসার উদ্দেশে বসলে চাঁনমিয়া গংরা অস্বীকৃতি জানিয়ে আদালতের দারস্ত হবে বলে জানায়  ।  
 
গোলাম মোস্তফা ওরফে গোলাই বলেন, আর এস রেকর্ড ও খাজনা খারিজ করা সত্বেও পৈতৃক সম্পত্তির দখল পাইতেছিনা  । চাঁনমিয়া গংরা আমাকে বিভিন্ন হুমকি অব্যাহত রেখেছেন  । আমি একা নিরীহ আপনাদের কাছে ও সরকারের কাছে আমি উঠিত বিচার চাই  । দীর্ঘদিন মামলা চালিয়ে আমি ক্লান্ত ও অর্থহীন  । দ্রুত ন্যায় বিচারের মাদ্ধমে রায় চাই  । 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত