সাংবাদিক অভিভাবকদের সম্মাননা
সাংবাদিক অভিভাবকদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সম্মান জানাল সামসুল হক খান স্কুল এণ্ড কলেজ। রোববার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেষ্ঠ্য সাংবাদিক সফিকুল ইসলামকে সম্মান জানানো হয়। তিনদিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী শেষে সাংবাদিক অভিভাবকদের হাতে সম্মাননা তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং বিজ্ঞান ক্লাবের সভাপতি ড. মো. মাহবুবুর রহমান মোল্লা, বিজ্ঞান ক্লাবের মডারেটর ও প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমান, শিক্ষক ইসমাইল হোসেন প্রমূখ। এরআগে শনিবার বিকালে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। বিজ্ঞান ক্লাবের মডারেটর ও প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, বিজ্ঞানের আবিষ্কার আমাদের জন্য কতটা প্রয়োজনীয় তা বিজ্ঞানমেলার মাধ্যমে আমরা জানতে পারি। উন্নত বিশ্বের লোক সর্বদা এগিয়ে যাচ্ছে, এই এগিয়ে যাওয়ায় তোমাদেরও অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বিজ্ঞান ক্লাবের সভাপতি ড. মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, আজকের ছাত্র-ছাত্রীরা একদিন বিজ্ঞানমনষ্ক জাতি গঠন করে দেশ ও জাতিকে এগিয়ে নেবে। এই শিক্ষার্থীরাই আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জ্ঞাপন জানান ড.মো. মাহবুবুর রহমান মোল্লা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীবৃন্দ নাচ, গান, অভিনয়, উপস্থিত বক্তৃতাসহ নানা পরিবেশনার মাধ্যমে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানের তৃতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয় সবচেয়ে আকর্ষণীয় ও কাঙ্খিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। বিভিন্ন বিজ্ঞান প্রজেক্ট, ওয়াল ম্যাগাজিন, কুইজলীগ, বিজ্ঞান অলিম্পিয়াড, অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডসহ মোট ১৯টি ক্যাটাগরিতে এই পুরষ্কার প্রদান করা হয়। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদানসহ বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরষ্কার। এছাড়া সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে বিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এদিন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা