মাথা ও পরনের প্যান্ট উদ্বার, পাশে বাঘের পায়ের ছাপ
সুন্দরবন থেকে শিপার হাওলাদার (২২) নামে এক জেলে বাঘের আক্রমণে নিহত হয়েছেন। রবিবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে তল্লাশি করে পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের তুলাতলা বন থেকে ওই জেলের মাথা ও পরনের প্যান্ট উদ্ধার করা হয়েছে। গত বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে বনে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন শিপার। ঘটনার পাঁচ দিন পর তার মাথা উদ্ধার করা হলো।
নিহত জেলে বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের জেলে ফারুক হাওলাদারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. কামাল হোসেন তালুকদার জানান, গত বুধবার সকালে শিপার একাই বনে মাছ ধরতে যান। দিনের মধ্যেই ফিরে আসার কথা। কিন্তু সারা দিনেও ফিরে না উৎকণ্ঠায় পড়েন পরিবারের লোকজন।
প্রথমে তারা নিজেরা বনে তল্লাশি শুরু করেন। কিন্তু না পেয়ে সর্বশেষ রবিবার সকালে পরিবারের লোকজনসহ অর্ধশতাধিক গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে বনে তল্লাশি শুরু করেন। সকাল ৮টার দিকে গহীন বনের তুলাতলা নামক স্থান থেকে শিপারের মাথা ও রক্তমাখা ক্ষতবিক্ষত পরনের প্যান্টটি পাওয়া যায়।
ইউপি সদস্য কামাল তালুকদার আরো জানান, ঘটনাস্থল এবং আশপাশে বাঘের পায়ের অসংখ্য ছাপ দেখতে পান উদ্ধারকারীরা।
মাথাটি বাড়িতে নিয়ে আসার পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। মাথাটি দাফনের প্রস্তুতি চলছে। ঘটনা শোনার পর স্থানীয় লোকজন ও জেলেদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) মো. রবিউল ইসলাম বলেন, আমার স্টেশনের তুলাতলা বন থেকে শিপার নামে এক যুবকের মাথা উদ্ধারের খবর শুনেছি। ধারণা করা হচ্ছে, বাঘের আক্রমণে তার মৃত্যু হয়েছে।
ওই যুবক অবৈধভাবে বনে মাছ ধরতে গিয়েছিলেন বলে জানা গেছে।
এসও রবিউল ইসলাম জানান, ঘটনার পর থেকে বনসংলগ্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় লোকজন বা কোনো জেলে যাতে অবৈধভাবে বনে প্রবেশ না করেন সে ব্যাপারে বনবিভাগ থেকে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied