বিয়ে বাড়িতে ভাঙচুরের অভিযোগে আটককৃত ৩ জন জেলহাজতে, ৫টি মোটরসাইকেল জব্দ
পাবনার একটি গ্রামে বিয়ে বাড়িতে ভাঙচুরের অভিযোগে আটককৃত ৩ জনকেই সোমবার আদালত জেলহাজতে পাঠিয়েছেন। বিয়ে বাড়িতে ছবি তোলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে চেয়ার-টেবিল ভাঙচুরের অভিযোগে তিনজনকে আটক ও ঘটনাস্থল থেকে হামলাকারীদের ফেলে যাওয়া ৫টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
রোববার (০১ অক্টোবর) বিকেলে জেলার চাটমোহর উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগে বলা হয়েছে পূর্ববিরোধের জের ধরে এ ভাঙচুরের ঘটনাটি ঘটেছে।
আটককৃতরা হলেন-নাটোরের বড়াইগ্রাম উপজেলার পারবোর্ণি গ্রামের আগস্টিন ক্রুসের ছেলে মুকুল ক্রুস (২৫), একই উপজেলার বোর্ণি গ্রামের মৃত জোসেফ গোমেজের ছেলে অমিত গোমেজ (২৮) ও চাটমোহর পৌর সদরের চৌধুরীপাড়া মহল্লার ছাদেক আলীর ছেলে সুমন আকন্দ (২২) ।
ভুক্তভোগী বিয়ের কনে গোয়ালবাড়িয়া গ্রামের সুনিল কস্তার মেয়ে দীপা ইউজিনা কস্তা থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, রোববার বিকেলে তার বাবার বাড়িতে বৌ-ভাতের অনুষ্ঠানে বরযাত্রী ও অন্যান্য আত্মীয়-স্বজনদের খাওয়া-দাওয়ার পর্ব চলছিল। এ সময় পূর্ববিরোধের জেরে উল্লেখিত ৩ জনসহ অজ্ঞাতনামা ৬/৭ জন পাঁচটি মোটরসাইকেলযোগে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে। তারা অতিথিদের জন্য রান্না করা খাবার মাটিতে ফেলে দেয় ও চেয়ার টেবিল ভাঙচুর করে।
বিয়ে বাড়ির লোকজন হামলাকারীদের বাধা দিতে গেলে লাঠিশোঠা দিয়ে তাদের মারধর করে। এক পর্যায়ে বিয়ের কনে দীপা ইউজিনা কস্তা তাদের নিষেধ করতে এগিয়ে গেলে তাকেও লাঠি দিয়ে ডান পায়ে আঘাত করে অভিযুক্তরা। এ সময় স্থানীয় লোকজন ও স্বজনরা হামলাকারীদের মধ্যে উল্লেখিত তিনজনকে আটক করে, অন্যরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক ও ৫টি মোটরসাইকেল জব্দ করে।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, বিয়ে বাড়িতে ছবি তোলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। তারা নিজেরাই আত্মীয়-স্বজন বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিয়েছে। সোমবার আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি