লগডাউনে বৌভাতের আয়োজন করায় বরের পিতাকে ২০ হাজার জরিমানা
মানিকগঞ্জের সাটুরিয়ায় লগডাউনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বৌভাতের আয়োজন করায় বরের পিতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার জান্না গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম।
জানা গেছে, উপজেলার জান্না পশ্চিম পাড়ার পলান বেপারীর ছেলে মো. জাহাঙ্গীর গতকাল শুক্রবার বিয়ের কাজ সম্পন্ন করেন। শনিবার গরু জবাই করে উৎসবমুখর পরিবেশে নিজ বাড়িতেই বৌভাতের আয়োজন করে বরের পরিবার। পরে গোপন সংবাদে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম দুপুরে বরের বাড়িতে হাজির হন। এ সময় লকডাউন অমান্য করে লোকসমাগম ও হাঁকডাক করে বৌভাতের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বরের পিতা পলান বেপারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে রান্না করা সমস্ত খাবার এলাকার গরিব-দুস্থ মানুষের মাঝে বিলিয়ে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানান, লকডাউন অমান্য করে উৎসবমুখর পরিবেশে বরের বাড়িতে বৌভাতের অনুষ্ঠানের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। পরে লকডাউন অমান্য করা ও লোকসমাগম করে বৌভাতের আয়োজন করার দায়ে বরের পিতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রান্না করা সমম্ত খাবার গরিব-দুস্থ মানুষের মাঝে বিলিয়ে দেয়া হয়।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর