ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চুরি যাওয়া ১৭টি বাইসাইকেল উদ্ধার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৭-১০-২০২৩ দুপুর ৪:২৭

সদর উপজেলায় জগন্নাথপুর ইউনিয়নের একটি বাড়ি থেকে চুরি যাওয়া ১৭টি বাইসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে সদর থানা পুলিশের পক্ষ থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার জগন্নাথপুর আদর্শ কলোনির রমজান আলী, একই এলাকার হারুন, মো. সুমন, গোয়ালপাড়া মহল্লার জীবন ও সাগর। এ ঘটনায় মো: আল মামুন নামে এক ব্যক্তি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সদর উপজেলার গিলাবাড়ী এলাকায় কৃষি জমিতে আগাছা পরিষ্কার করছিলেন কৃষক ও মামলার বাদী আল মামুন। এ সময় তার বাইসাইকেলটি রাস্তার ধারে রাখা ছিল। কিছুক্ষণ পর রমজান ও হারুন নামে দুই ব্যক্তি সাইকেলটি নিয়ে যেতে থাকে। পরে তাদের ধাওয়া দিলে হারুন সাইকেলটি নিয়ে দ্রæত পালিয়ে গেলেও রমজান আলী ধরা পরে। তাকে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় জগন্নাথপুর  ইউনিয়নের বাহাদুরপাড়া এলাকার সুমনের বাড়িতে সাইকেলটি রাখা আছে। পরে তার দেয়া তথ্য মতে চেয়ারম্যান ও স্থানীয়দের নিয়ে সুমনের বাড়িতে তল্লাশি করলে একে একে বের হয় আরও ১৭টি চুরি যাওয়া সাইকেল।
সদর থানর অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির বলেন, গ্রেফতারকৃত সুমন চোর চক্রের সদস্যদের কাছ থেকে বাইসাইকেলগুলো কিনে পরে বিভিন্ন হাট বাজারে বিক্রি করে দিত। সুমন ও রমজানকে জিজ্ঞাসাবাদ করে রাতে এ চক্রের আরও তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত