ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে ডাকাতির প্রস্তুতি কালে ৫ ডাকাত গ্রেফতার


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৭-১০-২০২৩ বিকাল ৬:৫
গাজীপুরের কোনাবাড়ীতে ডাকাতির প্রস্তুতি কালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১১ টা সময় কোনাবাড়ী থানাধীন বাইমাইল সাইনবোর্ড এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 
 
গ্রেফতারকৃতরা হলো,ময়মনসিংহ জেলার নান্দাইল থানার সভার এলাকার মৃত রতন মিয়ার ছেলে সুজন মিয়া (২২), ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার মির্জাপুর গ্রামের মোঃ নজরুল ইসলাম ওরফে রজব আলীর ছেলে আসাদুল (২৫),কোনাবাড়ী থানার জরুন এলাকার মৃত লেহাজ উদ্দিন পালোয়ান এর ছেলে মনির (৪০), টাঙ্গাইল জেলার সদর থানার সুরমান মন্ডলের ছেলে সোহেল (২২) সিরাজগঞ্জ জেলার সদর থানার  তারা শেখ জুয়েল শেখ (৪৩)।
 
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই সাইদুর রহমান খানের নেতৃত্বে একটি টহল টিম বাইমাইল সাইনবোর্ড এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সন্দেহ ভাজন কিছু লোক দেখতে পেয়ে
অভিযান পরিচালনা করে। পরে সেখান থেকে আন্ত:জেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করে। এসময় ৭/৮ জন ডাকাত দলের সদস্য সুকৌশলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তাদের দেহ তল্লাশি করে লোহার ৫ টি ছোরা উদ্ধার করা হয়। 
 
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন ঘটনার
সত্যতা নিশ্চিত করে বলেন,আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।  
 
 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস