মাদারীপুরের কুমার নদীতে বিশাল নৌকা বাইচে হাজার হাজার মানুষের ভীড়
নেশা ও যুব সমাজকে বর্তমান নেশার ছোবল থেকে রক্ষা করতে মহামারি করোনার পরে মানুষের মাঝে বিনোদন দিতে এবং হাজার হাজার বছরের গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে মাদারীপুরের পেয়ারপুরে বিশাল নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। এই নৌকা বাইচ দেখতে আশ-পাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ ভীড় জমান। মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর, ঘটমাঝি ও মস্তফাপুর সীমানায় বহমান কুমার নদীতে প্রায় ২কিলোমিটার দীর্ঘ নৌপথের নৌকা বাইচ দেখা জন্য হাজার হাজার নারী পুরুষ রাস্তার পাকা ব্রীজ , রাস্তার পাশে দাড়িয়ে, নৌকা, ট্রলারে চড়ে বাইছ উপভোগ করেন। শনিবার(৭ অক্টোবার) বিকালে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়ীয়া প্রভাতী সংঘের উদ্যোগে এই নৌকা বাইচের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন পেয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাদারীপুর সদর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. মাহফুজুর রহমান লাবলু তালুকদার।
নৌকা বাইচে প্রথম স্থানকারী ও দ্বিতীয় স্থানকারীদের একটি করে ফ্রীজ ও তৃতীয় স্থানকারীকে একটি কালার টেলিভিশন উপহার দেয়া হয়। এছাড়াও সকল নৌকা বাইচ প্রতিযোগীদের বিশেষ পুরস্কার দেয়া হয়। নৌকা বাইচে মোট ৩০টি নৌকা অংশগ্রহন করে এর মধ্যে প্রতিযোগীতার মাধ্যমে প্রথম ও দ্বিতীয়, তৃতীয় স্থান লাভ
এসময় অতিথিরা বলেন এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমি যুবসমাজ ও গাছবাড়ীয়া প্রভাতী সংঘকে ধন্যবাদ জানাই এবং নেশা ও যুব সমাজকে বর্তমান নেশার ছোবল থেকে একদিনের জন্য হলেও রক্ষা করতে পারছে এই উদ্যোগ। আমি ভবিশ্যতে তারা যেকোন ভাল উদ্যোগ নিলে পাশে থাকবো।
গাছবাড়ীয়া প্রভাতী সংঘের সভাপতি মো. রাশেদুল ইসলাম ছোটনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ঘটমাঝি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল আকতার, মস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান,ইউপি সদস্য সানজিদাসহ স্থানীয় নেতাকর্মীরা ও এলাকাবাসীরা।
নৌকা বাইচ দেখতে আসা ওয়াসিফা হাসান জানান, আমি আমার বাবা ও বোনের সাথে নৌকা বাইচ দেখতে এসেছি’ আমার কাছে অনেক ভাল লেগেছে। সবচেয়ে আনন্দের বিষয় হলো আমরা এই প্রথম আমাদের কুমার নদীতে নৌকা বাইচ দেখলাম।
নৌকা বাইচ দেখতে আসা মৌসুমী নামে এক কলেজ পড়ুয়া ছাত্রী বলেন, আমি অনেক দুর থেকে আসছি ভাইয়ের সাথে এই নৌকা বাইচ দেখতে। এই নৌকা বাইচ প্রতিবছর হওয়া উচিত এতে মনে প্রশান্তি বাড়ে।
৮০বছরের রহমান নামে এক ব্যাক্তি বলেন, আমরা নিজেরাও অনেক নৌকা বাইচের আয়োজন করেছি কিন্ত বর্তমান যুগে এসে এগুলো হারিয়ে যেতে বসেছে আর এই কারনে যুবকরা নেশা(মাদকে) জড়িয়ে পড়েছে। আমি ধন্যবাদ জানাই যারা এই আয়োজন করেছে। এই নৌকা বাইচের কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারি নাই। শরীরটা অসুস্থ্য হলেও আনন্দ পেতে নৌকা বাইচ দেখতে চলে এসেছি।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার
মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক
Link Copied