রাণীশংকৈলে বিনা-১৭ ধান কর্তনে ব্যস্ত কৃষকরা
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্ভাবিত বিনা-১৭ আমন ধান ১১০-১১৫ দিনের মধ্যে উত্তরাঞ্চলের কৃষকেরা ঘরে তুলতে পারছেন। এ ধান কাটার পর আলু ও সরিষা-সহ অন্যান্য ফসল চাষ করা যায়। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিনা-১৭ জাতের ধান কর্তনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
সোমবার (৯ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার নন্দুয়ার ইউনিয়নের মধ্যে বনগাঁও গ্রামের কৃষক রুবন, হারবেস্টার দ্বারা ৪ বিঘা জমির বিনা -১৭ ধান কর্তন করছে। তিনি এ প্রতিবেদককে জানান, এবার খরা আবহাওয়ার কারণে সেচ বেশি দিতে হয়েছে অতিরিক্ত রৌদ্রের কারণে এবার ধানে চিটা রোগ হয়েছে।
আমন ধান চাষি (সাংবাদিক) খুরশিদ আলম শাওনের সাথে কথা হলে তিনি বলেন, এবার রুক্ষ আবহাওয়ার কারণে আমার ধানে চিটা রোগ সংক্রমণ হয়েছে। প্রচুর সেচ লেগেছে,ফলন তুলনা মূলক কম হওয়া, এ ধান রোপণ করে আমি ক্ষতিগ্রস্থ।
উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম সকালের সময়কে জানান, আগে আশ্বিন-কার্তিক মাস আসলেই উত্তরাঞ্চলে মঙ্গা বা আধা দুর্ভিক্ষ দেখা দিতো। বেশির ভাগ মানুষের ঘরে খাবার থাকতো না। আমন ধান ঘরে তোলার আগ পর্যন্ত খাবার জুটত না। বর্তমান সরকারের নানা পদক্ষেপের ফলে ইতোমধ্যে দেশ থেকে মঙ্গা দূর হয়েছে। বিনা-১৭ হলো বিনা উদ্ভাবিত আমন মৌসুমের জন্য উচ্চফলনশীল ও স্বল্প জীবন কালের ধানের জাত। বিনাধান-১৭ এর জীবনকাল ১১০-১১৫ দিন এবং গড় ফলন বিঘা প্রতি ২২ মণ। এ জাতগুলোর জীবনকাল কম হওয়ায় পানি ও অন্যান্য উপকরণ খরচ কম লাগে। বিনা-১৭ ধান জাতে ইউরিয়া সার এক- তৃতীয়াংশ কম প্রয়োজন হয় ও ৫০ শতাংশ কম সেচ দিতে হয়।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি