চট্টগ্রামে জামায়াত নেতা গ্রেফতার
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি (উত্তর-দক্ষিণ) নিয়মিত অভিযানে নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মামলায় এজাহারভুক্ত আসামী জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভূইয়া (৫২) নগরীর তিন পুলের মাথা, জুবলি রোড এলাকা হতে আটক করেছে।
রবিবার রাতে সিএমপির গোয়েন্দা পুলিশ ডিবি (উত্তর ও দক্ষিণ) কর্তৃক তিন পুলের মাথা, জুবলি রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুপুর ২.১৫ টায় সিএমপির চান্দগাঁও থানার মামলা নং ৪৩, গত ২৬ গত সেপ্টেম্বর এর এজাহার নামীয় আসামি মকবুল আহমদ ভূইয়া(৫২)কে গ্রেফতার করেন। জামায়াত নেতা মুকবুল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকার জগন্ন এলাকার জাফর আহম্মদের পুত্র। বর্তমানে চট্টগ্রাম নগরীর নন্দনকানন, ০২ নং গলি, ওয়াহেদের বাসা, থানা: কোতোয়ালি এলাকায় থাকতেন। আটককৃত ব্যক্তি নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত এবং জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব রয়েছে। জায়ামাত নেতা মুকবুল বিভিন্ন শিল্প কারখানায় এবং পরিবহন শ্রমিকদের সংগঠিত করার কাজ করতেন বলে পুলিশ জানায়। এ বিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম বলেন, জামায়াত নেতা মুকবুলের বিরুদ্ধে নাশকতার অভিযোগে থানায় মামলা রয়েছে, নাশকতার অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত