ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে 'ইএসডিও স্কিল ডেভলপমেন্ট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১০-১০-২০২৩ দুপুর ২:১৩

দক্ষতা বৃদ্ধি এবং বেকারত্ব দুরীকরণের লক্ষ্য ঠাকুরগাঁওয়ে 'ইএসডিও স্কিল ডেভলপমেন্ট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়। সোমবার বিকেলে সদর উপজেলার ছোট খোচাবাড়ি এলাকায় অবস্থিত আনন্দলোকে সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন প্রধান অতিথি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)-(গ্রেড-১) এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো: ফসিউল্লাহ্।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, বিশেষ অতিথি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, সাবেক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বিকর্ণ কুমার ঘোষ। এসময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন, এমআরএ’র নির্বাহী পরিচালক (সাপোর্ট সার্ভিস) মুহাম্মদ মাজেদুল হক, এমআরএ সিআইবি ম্যানেজমেন্ট শাখার পরিচালক-প্রশাসন মো: নূরে আলম মেহেদী, ইকো পাঠশালা এন্ড কলেজ-এর অধ্যক্ষ ড. সেলিমা আখতার, প্রধান অতিথির সহধর্মীনী, নারগুন ইউনিয়ন এবং জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং সংস্থার প্রধান কার্যালয়ের সকল উন্নয়ন কর্মীবৃন্দ।

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) দেশের ২১টি জেলায় অসুবিধাগ্রস্থ ও শিক্ষা সুবিধা বঞ্চিত তরুণ ও যুবদের কারিগরি শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ইতোমধ্যে দেশে এবং দেশের বাইরে ৩০ হাজার প্রশিক্ষিত তরুণের কর্মসংস্থান সুনিশ্চিত করেছে। এই ধারাবাহিকতায় মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)-এর অনুমোদনক্রমে মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের উদ্বৃত্ত সার্ভিস চার্জ থেকে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ-সুবিধা সম্বলিত ইএসডিও স্কিল ডেভলপমেন্ট সেন্টারের নির্মাণ করা হচ্ছে বলে জানান ইএসডিও’র নির্বাহী পরিচালক ড.মুহম্মদ শহীদ উজ জামান।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত