পাবনা জেলা বিএনপি’র সংবাদ সম্মেলনে ৬ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
বর্তমান সরকার আগামী নির্বাচনকে সামনে রেখে আবারো নীলনকশার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতেই পাবনা জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে ফরমায়েশী রায়ের মাধ্যমে কারাদন্ড দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে পাবনা জেলা বিএনপি।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন পাবনা জেলা বিএনপির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাসুদ খন্দকার। এই রায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলনে মাসুদ খন্দকার জেলায় ছয়দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন।
তিনি বলেন, ‘ইতিমধ্যে বর্তমান সরকার আগামী নির্বাচনকে সামনে েেরখে আবারো নীল নকশার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন জনগণের দাবিকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। দিনের ভোট রাতে করে বা নতুন কোন ষড়যন্ত্রের মাধ্যমে তারা যেনতেনভাবে ক্ষমতায় যেতে চায়। ইতিমধ্যে বিএনপি নেতাদের মিথ্যা মামলাগুলোকে দ্রুততার সাথে নিয়ম বহির্ভূতভাবে বিচার কার্য শেষ করে ফরমায়েশী রায় প্রদান করা হচ্ছে; যাতে তারা আগামী নির্বাচনে অযোগ্য ঘোষিত হয়। সেই ধারাবাহিকতায় সোমবার (৯ অক্টোবর) ঢাকার সিএমএম আদালতের বিজ্ঞ বিচারক জসিম উদ্দিন জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে চার বছরের দন্ড দিয়ে ফরমায়েশী রায় প্রদান করেন।
মাসুদ খন্দকার বলেন, ‘মামলায় উল্লেখিত ঘটনার সময় হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন না। অজ্ঞাত আসামিদের নামে মামলা হয়েছিল। হাবিবুর রহমান হাবিবের নাম এজহারে উল্লেখ ছিল না। আমরা পাবনা জেলা বিএনপি মনে করি-আগামী নির্বাচনে হাবিবুর রহমান হাবিবকে অযোগ্য ঘোষণা করার জন্যই এই ফরমায়েশী রায় প্রদান করা হয়েছে। শেখ হাসিনা ফ্যাসিবাদী কায়দায় জেল জুলুমের মাধ্যমে বিরোধী দলকে বাইওে রেখে নির্বাচনী মাঠে একতরফা নির্বাচন করতে চায়। হাবিবুর রহমান হাবিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে এই ফরমায়েশী রায়ের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলনে এই রায়ের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করা হয় হয়। ১১ অক্টোবর পাবনায় জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ, ১২ অক্টোবর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ, ১৩ অক্টোবর জেলা যুবদল, ১৫ অক্টোবর জেলা ছাত্রদল, ১৬ অক্টোবর জেলা মহিলা দল এবং ১৭ অক্টোবর জেলা কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা