মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪,আহত ২
মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছে আরো দুইজন।
বুধবার সকাল পৌনে ৯টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলনর পাথরাইল এলাকার মৃত পরেশ চন্দ্র মদকের ছেলে মকাদেব চন্দ্র মদক(৫০), বাগজান এলাকার আব্দুল ছালামের স্ত্রী হেনা আক্তার (৫০), মনছুর আলীর স্ত্রী মালেকা বেগম (৫৫) ও ভাটবাউর এলাকার আব্দুল মোতালেবের ছেলে জাহিদ(৩৪)।
এ ঘটনায় দুর্ঘটনা কবলিত লেগুনা গাড়িটি এবং ঘাতক বাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
পুলিশ জানান, মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরিয়া বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে আসছিল লেগুনাটি। ঢাকা আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় যাত্রী নামানোর সময় আকিজ কোম্পানীর একটি স্টাফবাস পিছন থেকে লেগুনাকে ধাক্কা দিয়ে যাত্রীসহ লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে লেগুনার চাপা পড়ে চালকসহ চারনজন নিহত হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং চালককে আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied