ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬

কুতুবদিয়া সরকারি কলেজে দুই গ্রুপের মারামারি, আহত-৬


নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো photo নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১১-১০-২০২৩ দুপুর ৪:৩৭
বুধবার (১১ অক্টোবর) দুপুরে কক্সবাজারের কুতুবদিয়া সরকারি কলেজের দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের প্রায় অর্ধ ডজনেরও বেশি আহত হয়েছেন। আহতরা হলেন, বড়ঘোপ আরব সিকদার পাড়ার আবুল ফজলের ছেলে সাহেদ (১৮), আবুল কালামের ছেলে নওশেদ (১৮), মাতবর পাড়ার সেলিমের ছেলে জায়েদ (১৮), কৈয়ারবিল ঘিলাছড়ির আজিজুল হকের ছেলে রাফি (১৮) ও রফিকুল ইসলাম মানিক (১৯), লেমশীখালী এ,হক পাড়ার সাইফুল ইসলামের ছেলে রিদোয়ান (১৭)। আহতদের কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান, কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোহাম্মদ শরিফুল ইসলাম। তবে আহতদের মধ্যে রিদুয়ানের আঘাত গুরুতর হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। আহতদের সকলেই কুতুবদিয়া সরকারি কলেজের ছাত্র বলে জানা গেছে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনাটি ঘটেছে। উভয় গ্রুপ কুতুবদিয়া হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও মারামারিতে লিপ্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি শান্ত হয়। পরে উপজেলা ছাত্রলীগের সিনিয়র নেতারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধান করার চেষ্টা করেন।
 
খবর নিয়ে জানা যায়, স্কুলে থাকা অবস্থায় উভয় গ্রুপের মধ্যে আরও কয়েকবার মারামারির ঘটনা হয়েছে। সাধারণ ছাত্ররা জানিয়েছেন, উভয় গ্রুপ ছাত্রলীগের অনুসারি। এখন কলেজে ভর্তি হয়েও সেই একই ঘটনার পুনরাবৃত্তি করছে। তবে উপজেলা ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দরা জানিয়েছেন, কুতুবদিয়া কলেজ ছাত্রলীগের নতুন কমিটি এখনো দেওয়া হয়নি।
 
অভিভাবকরা জানান, কলেজ শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের ঘটনা নিঃসন্দেহে ভীতিকর এবং কলেজে শিক্ষার পরিবেশকে ধ্বংস করবে। কঠোর পদক্ষেপ না নিলে শিক্ষার্থীদের মধ্যে সহিংসতা ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। 
 
এ বিষয়ে কুতুবদিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দৈনিক সকালের সময়কে বলেন, ঘটনার বিষয়টি শুনেছি। তদন্ত করে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার

ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার

রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী

চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

কক্সবাজারে ট্রাফিক পুলিশ ও দালালদের চাঁদার রাজত্ব