প্রতিশ্রুতি বাস্তবায়নের অপর নাম মিরাজুল ইসলাম
করোনা নামক দুর্যোগে যেখানে অনেক নেতা জনগণ থেকে মানবিকতার সকল মুখরোচক বাণীকে গুটিয়ে নিয়ে যে যার বেঁচে থাকার নিরাপদ আশ্রায় খুঁজছেন, সেই মুহূর্তে নিজের জীবনের ওপর ঝুঁকি নিয়ে বন্যার প্লাবনে ঘর-বাড়ি ভেসে যাওয়া আশ্রয়হীন মানুষের কষ্টের কথাগুলো স্থিরচিত্তে শ্রবণ করছেন ও নিজস্ব অর্থায়নে ঘর তুলে দেয়ার উদ্যোগ নিয়েছেন। পিরোজপুরের ভান্ডারিয়ার আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের সকল ধরনের সমস্যা সমাধানের যেন নতুন সমীকরণের নাম মিরাজুল ইসলাম।
তিনি জনতার মাঝে শক্ত প্রতিশ্রুতি দিয়েছেন, আমার এলাকায় প্রতিহিংসা, হানাহানি, রক্তপাত আর প্রতিপক্ষকে ঘায়েল করতে সকল ধরনের ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মামলাকে ভান্ডারিয়ার মাটিতে চিরতরে প্রথিত করা হলো। জনগণের শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ঐক্যের বিকল্প নেই। দেশমাতৃকার টানে লোক দেখানো নয়, শুধুমাত্র জনস্বার্থে যিনি কাজ করবেন সে যে ধর্ম-বর্ণের হোক তার সাথে আমার কোনো বিরোধ নেই। আমি চাই দারিদ্র্যমুক্ত জনতার শতভাগ কল্যাণ ঘেরা এক শান্ত জনপদ।
কথায় ও কাজে বাস্তবমুখর পরিবেশে এগিয়ে চলছে তার শ্রেণিবিন্যাশ করা মহা র্মযজ্ঞ। করোনা নামক মহামারীতে কর্মহীন হওয়া অনেক পরিবার ঈদুল আজহায় কোরবানি দিতে পারেনি। লজ্জা নামক দুর্ভেদ্যের দেয়াল তাদের ঘরে অবরুদ্ধ করে রেখেছিল। কিন্তু মিরাজুল ইসলাম তাদের হৃদয়ের মর্মব্যথা উপলব্ধি করে তার লোকদের মাধ্যমে ওই সব লোকের ঘরে ঘরে গোস্ত পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন।
প্রতিবছর বর্ষাকালীন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ছাতা বিতরণ করেন, যা বর্তমানে চলমান রয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন, আমার এলাকায় একটি লোকও চিকিৎসাবিহীন মারা যাবে না। সে প্রতিশ্রুতির প্রতি খেয়াল রেখে তিনি প্রত্যেহ শত শত লোকের চিকিৎসাপত্রের ওষুধ প্রদান করে আসছেন। স্কুল, মাদ্রাসা, মসজিদে অনুদান ও এতিম ছাত্রদের লেখাপড়ার প্রতি তার বিশেষ নজর রয়েছে। অন্যদিকে খেলাধুলা, সাংস্কৃতিক মনায়ও তিনি অনেকটা এগিয়ে রয়েছেন, যে কারণে যুবসমাজ মাদকের অন্ধকার জগৎ পরিহার করে নতুন দিগন্তে পদার্পণ করে আলোর দিশা পেয়েছে।
মিরাজুল ইসলাম বলেন, মঞ্চে মোটা কণ্ঠে জনতার উদ্দেশে জনগণকে সেবাদানের বক্তব্য দেব, কাজে বহিঃপ্রকাশ ঘটাব না; সে প্রতারণার নেতৃত্ব জনগণ আর গ্রহণ করবে না। জীবনের অন্তিম সময় পর্যন্ত জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সাধ্যমতো নিজেকে নিয়োজিত করে যাব ইনশা আল্লাহ।
এমএসএম / জামান
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ
কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ