ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খানসামায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ১১-১০-২০২৩ দুপুর ৪:৪০

দিনাজপুরের খানসামা উপজেলায় প্রায় দেড় কেজির অধিক গাঁজার গাছসহ মাহমুদুল ইসলাম (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে খানসামা থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে উপজেলার আমতলী বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই তছিরসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মাহমুদুল গোবিন্দপুর গ্রামের আমতলী বাজার এলাকার মো. উজির আলীর ছেলে।
এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় বলেন, ওই যুবক দীর্ঘদিন ধরে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজের বাড়ির পাশে পটল ক্ষেতের আড়ালে চাষ করতেন।কয়েকদিন অতি বৃষ্টি হওয়ার কারণে কয়েকটি গাঁজার গাছ মারা যায়। সেখানকার একটি গাছ বেশ পুরনো হওয়ায় বেঁচে যায়। যার ফলে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর

হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার

পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার

কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন