ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহী বিভাগে শেষ্ঠ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১-১০-২০২৩ বিকাল ৫:১৯
প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর বিভাগীয় পর্যায়ে রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ.কে.এম গালিভ খান। প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগের পদক বাছাই কমিটির সভাপতি ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির ও প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব সানাউল্লাহ এর স্বাক্ষরিত চিঠিতে এ বিষয়টি জানা যায়।
 
শ্রেষ্ঠ শিক্ষক - শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, কমিটি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীসহ মোট ১৮টি ক্যাটাগরিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে জেলা প্রশাসক শ্রেষ্ঠ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ.কে.এম গালিভ খান।
 
রাজশাহী বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্য সেবা, শিক্ষার মান উন্নয়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে আধুনিকভাবে প্রাথমিক শিক্ষাকে ত্বরান্বিত করার লক্ষে ৮ জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেন প্রাথমিক শিক্ষা বিভাগ।
 
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ.কে.এম গালিভ খান আনন্দের সঙ্গে জানান, জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার নেওয়ার পর থেকে জেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম ও মানসম্মত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিলো। যা পুরো জেলায় বাস্তবায়ন করা হয়েছে। ঝরে পড়া শিক্ষার্থীদের মূল স্রোতধারায় ফিরিয়ে আনা ও তাদের মেধা বিকাশকে আরও সহযোগী করে তোলা এবং শিশু বান্ধব করে গড়ে তোলা।
 
তিনি আরও জানান, আগামীতে প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়গুলোতে সুন্দর পরিবেশ তৈরি করে শহীদ মিনার নির্মাণ করা হবে। প্রাথমিক পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার ভিত্তিতে মেধাবী শিক্ষক নিয়োগ করা হবে। যাতে করে শিক্ষকগণ শিক্ষার্থীদের মেধা বিকাশ ঘটাতে পারে। এদিকে এ কে এম গালিভ খাঁন শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায়   জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তার সহকর্মীগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডার ২৪ তম ব্যাচের সদস্য এ কে এম গালিভ খাঁন ২০২২ সালের ১৩ জানুয়ারি জেলা প্রশাসক হিসেবে চাঁপাইনবাবগঞ্জে যোগদান করে জেলার বিভিন্ন উন্নয়নএ অবদান রাখায় প্রশাংসায় ভাসছেন তিনি। 

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা