ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর এর রোগমুক্তি কামনায় দোয়া


জাহিদুল ইসলাম অনিক, সাভার photo জাহিদুল ইসলাম অনিক, সাভার
প্রকাশিত: ১১-১০-২০২৩ বিকাল ৫:২৯
সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব ফখরুল আলম সমর এর আশু রোগ মুক্তি কামনায় তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী হাকর্সলীগের উদ্যোগে দোয়া ও তবারক বিতরণ করা হয়েছে। বুধবার ১১ অক্টোবর আছর নামাজের শেষে এই দোয়া ও তবারক বিতরণ করা হয় ।
 
দোয়া মোনাজাত সকলের মুখে একটি কথা ছিল-হে আল্লাহ তেঁতুলঝোড়া ইউনিয়নের প্রাণপ্রিয় জননেতা, সৎ, সুন্দর ও সাদা মনের মানুষ জনবন্ধু ফখরুল আলম সমরকে দ্রুত সুস্থতা দান কর, আমাদের মাঝে ফিরিয়ে দাও। হে আল্লাহ তুমি তাকে হায়াতে তৈয়েবা দান কর, আমিন আমিন কায়মনো বাক্যে দোয়া করতে থাকে।
এসময় তেতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী হকারর্সলীগের  সাধারণ সম্পাদক আকাশ মোল্লা বলেন, নেতৃত্বের গুণাবলী সবার মধ্যে থাকে না। একজন প্রকৃত নেতা তিনিই যিনি কর্মীর মনের ভাষা বুঝতে পারেন। চোখের দিকে তাকালেই সাধারণ মানুষের কথা বুঝতে পারেন। প্রত্যন্ত অঞ্চলের একজন কর্মীর নামও স্মরণ রাখতে পারেন। এমনি একজন নেতা আমাদের প্রিয় চেয়ারম্যান জনবন্ধু ফখরুল আলম সমর ভাই। তিনি আজ হাসপাতালে চিকিৎসাধীন। আপনারা সকলেই আমাদের নেতার দ্রুত সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন।
 
তেতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী হকারর্সলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম বলেন, ঝড়-বৃষ্টি, বন্যা, শীতার্থ মানুষ এমনকি করোনা মহামারির সময়ে ব্যাপক ভূমিকা রেখেছিলেন আমাদের এই নেতা। তাঁর নেতৃত্বে সবসময় সমাজের অসহায়দের পাশে থাকার চেষ্টা করে থাকি আমরা। আজ আমরা সকলে একত্রিত হয়েছি শুধুমাত্র এই নেতার দোয়া ও প্রার্থনার জন্য। আপনারা সকলেই আমাদের নেতার দ্রুত সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন।
 
দোয়া ও তবারক বিতরণ কালীন সময়ে উপস্থিত ছিলেন তেতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী হকারর্সলীগের সিনিয়র সহ সভাপতি শাহিন মাদবর, সহ সভাপতি নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নয়ন সহ আরো অনেকেই ।

এমএসএম / এমএসএম

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা