ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

ভ্যান চুরির অভিযোগে কাউন্সিলরের ভাতিজাকে পিটিয়ে হত্যা


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১১-১০-২০২৩ বিকাল ৫:৩৯
মাদারীপুরের কালকিনিতে ভ্যান চুরির অভিযোগে আজিজুল শিকদার(২৫) নামে এক যুবককে হাতুড়ি  দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক আজিজুল পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকমাল বেপারীর ভাতিজা ও পাঙ্গাশিয়া গ্রামের রহিম শিকদারের ছেলে। আজ বুধবার দুপুরে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানাগেছে, ভ্যান চুরির অভিযোগ এনে যুবক আজিজুল শিকদারকে খবর দিয়ে উপজেলার সিডিখান ইউপির মাথাভাঙ্গা গ্রামের একটি স্কুলের পাশে নির্জনস্থানে নিয়ে যায় একদল দুর্বৃত্তরা। সেখানে বসে ওই দুর্বৃত্তরা মিলে আজিজুলকে আটক রেখে মঙ্গলবার রাতভর নির্জাতন শেষে হাতুরী দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রাখে। পরে তার অবস্থার বেগতিক দেখে সকালে তাকে একটি ভ্যান যোগে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠিয়ে দেয়। হাসপাতালে বসে তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
নিহত আজিজুলের বাবা রহিম শিকদার বলেন, আমার ছেলেকে কে বা কারা রাতের আধারে খবর দিয়ে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। আমরা মামলা করবো।
সাবেক কাউন্সিলর আকমাল বেপারী কান্না জরিত কন্ঠে বলেন, আমার ভাতিজা চুরি না করলেও তাকে কিছু লোক এর আগেও চোর সাজিয়ে কয়েকবার পরিকল্পিতভাবে মারধর করেছে। তার অপরাধ আমার সাথে চলাফেরা করে কেন।
এব্যাপারে কালকিনি থানার ওসি নাজমুল হাসান বলেন, একটা লোক চুরি করলে দেশে তার বিরুদ্ধে আইন আছে। তাকে আইনের আওতায় এনে বিচার করা যেত। আজিজুলকে গনপিটুনি দিয়ে হত্যা করেছে লোকজনেরা।

এমএসএম / এমএসএম

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?

টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়

বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত

কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন অনুষ্ঠিত