চাঁদপুরে স্ত্রী সেলিনাকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত
চাঁদপুরের ফরিদগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী সেলিনাকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
বুধবার (১১ অক্টোবর) বিকেলে চাঁদপুর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ আঃ হান্নান এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফরিদগঞ্জ উপজেলার মিরপুর গ্ৰামের মৃত বশির উল্লাহ ঢালীর ছেলে মোঃ মাসুদ আলম ঢালী।হত্যার শিকার সেলিনা বেগম একই উপজেলা কড়ইতলী বাড়ির মৃত হাজী আব্দুল হাসেম খান ও আয়েশা বেগম দম্পতির মেয়ে। রায়ের সময় আসামি পলাতক ছিলেন।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, মোসাম্মৎ সেলিনা বেগমের সাথে মাসুদ ঢালীর ১৯৯৮ সালে পারিবারিকভাবে বিয়ে হয়।স্বামী মাসুদ ঢালী স্ত্রীকে যৌতুকের জন্য স্ত্রীকে বেদমভাবে মারধর করে।এতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেলিনা মারা যান। পরে আদালতে ২০০৮ সালে ৭ জুলাই ৫ জনকে আসামি
করে একটি হত্যা মামলা দায়ের করেন তার মা আয়েশা বেগম।পরিবারে তাদের ২টি পুত্র সন্তান রয়েছে ।
এ মামলায় রায়ের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট সায়েদুল ইসলাম বাবু ও এপিপি এডভোকেট খোরশেদ আলম শাওন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনিরা বেগম চৌধুরী।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান